ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র যেভাবে সংশোধন করবেন

টেলিগ্রামের মাধ্যমে আয় করার সহজ উপায়

জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড আমাদের অনেক প্রয়োজনীয় একটি ডকুমেন্টস। জাতীয় পরিচয়পত্র বিভিন্ন ভূলের কারণে আমাদের সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে। জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন বা ঠিকানা পরিবর্তন এর জন্য আমাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন এর জন্য আবেদন কর‍তে হয়। জাতীয় পরিচয়পত্র কিভাবে সংশোধন করবেন সেটা জানার জন্য আমাদের আজকের এই আর্টিকেল ভালোভাবে পড়ুন। জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম বিস্তারিত ভাবে জেনে যাবেন।

ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র সংশোধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন, জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত

জাতীয় পরিচয়পত্রে কোন ধরনের ভূল থাকলে সেটি আমাদের ঠিক করার প্রয়োজন হয়ে থাকে। জাতীয় পরিচয়পত্র সংশোধন এর জন্য কিছু ডকুমেন্টস জমা দেওয়াত প্রয়োজন হয়ে থাকে। ডকুমেন্টস গুলো দেওয়ার পূর্বে সংশোধন এর জন্য আবেদন করার প্রয়োজন হয়ে থাকে। জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন থেকে ডকুমেন্টস জমা দেওয়া পর্যন্ত যে ধাপ অনুসরণ করতে হবে অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে এবং কি কি কাগজপত্র জমা দেওয়া লাগবে সে সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হব্র আজকের এই আর্টিকেলে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার উপায়

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার উপায় আমাদের জানতে হয়। আমাদের মধ্যে যাদের বয়স ১৮ বা তার বেশি তাদের সরকারি ভাবে জাতীয় পরিচয়পত্র করতে হয়। জাতীয় পরিচয়পত্র করার সময় আমাদের বিভিন্ন ধরনের ভূল হয়ে যায়। জাতীয় পরিচয়পত্রের ভূল গুলোর মধ্যে, নাম ভূল হওয়া, জন্মতারিখ ভূল হওয়া, বাবা-মা এর নাম ভূল হওয়া কিংবা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন। এই ভূল গুলো সংশোধন করার জন্য আমাদের কি কি করতে হবে সেটা এখন জানাবো।

বর্তমান সময় অনলাইন এর জগৎ। আমাদের যাবতীয় সব কাজ অনলাইন এর মাধ্যমে হয়ে থাকে। জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য প্রথমে আপনাকে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন এর অফিসিয়াল সাইট থেকে আপনাকে আবেদন করে আবেদন কপি সংগ্রহ করতে হবে। এরপর আপনার কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে। যেগুলো আপনাকে আবেদন কপির সাথে জমা দিতে হবে। আবেদন এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা বিস্তারিত ভাবে বলা হবে। জমা দেওয়ার জন্য আপনার এলাকার নির্বাচন অফিসে জমা দিয়ে আসতে হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের কাগজপত্র জমা দিতে হয়। যেগুলো না দিলে আমাদের ভূল সংশোধন হয় না। তাই আপনাদের জানতে হব্র কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন কপির সাথে আমাদের কি কি কাগজ বা ডকুমেন্টস জমা দিতে হবে। আশা করি আপনা বুঝতে পেরেছেন জাতীয় পরিচয়পত্র সংশোধন করার উপায় সমূহ। 

অনলাইনে এনআইডি (NID) কার্ড সংশোধন করার উপায়

এনআইডি কার্ড সংশোধন করার উপায় কি? অনলাইন এর মাধ্যমে আমাদের এনআইডি কার্ড সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে। আগে আমরা নির্বাচন অফিসে কাগজপত্র জমা দিলে আমাদের এনআইডি কার্ড সংশোধন হয়ে যেতো। কিন্তু বর্তমানে অনলাইন এর মাধ্যমে হওয়ার কারণে এটি এখন সময়সাপেক্ষ হয়ে গেছে। অনলাইন এর মাধ্যমে আবেদন করার পর আমাদের কিছুদিন অপেক্ষা করতে হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক অনলাইনে এনআইডি কার্ড সংশোধন করার উপায়।

  • আবেদন করার সময় কিছু ডকুমেন্টস স্ক্যান করতে হয়। স্ক্যান করার জন্য NID WALLET অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটি ব্যবহার করে ডকুমেন্টস গুলো স্ক্যান করতে হবে। আবেদন করার পর এই অ্যাপ্স এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস করে স্ক্যান করে নিতে হবে।
  • গুগলে টাইপ করে লিখতে হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন লিখে। এরপর প্রথমে আসা ণীড সংশোধন এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট এর মধ্যে যদি আপনার কোন অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট রেজিষ্ট্রেশন করে নিতে হবে। অ্যাকাউন্ট না থাকলে আপনি আবেদন করতে পারবেন না।
  • আপনার রেজিষ্ট্রেশন করা শেষ হলে সেখানে অনেক গুলো অপশন দেখতে পারবেন। সেখান থেকে আপনাকে Edit অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার যেখানে ভূল আছে সেখানে সংশোধন করে দিবেন। ভালোভাবে পর্যবেক্ষণ করে সংশোধন করবেন। 
  • আবেদন করা এবং ডকুমেন্টস স্ক্যান করা শেষ হয়ে গেলে আপনাকে একটি নির্দিষ্ট পরিমান ফি জমা দিতে হবে। বিভিন্ন মোবাইও ব্যাংকিং এর মাধ্যমে আপনি ফি জমা দিতে পারবেন। ফি জমা দেওয়ার পর আপনি প্রথমে যে অ্যাপটি ডাউনলোড করেছিলেন সেটার মাধ্যমে আপনার ডকুমেন্টস গুলোর জমা দিতে হবে।

আরো পড়ুনঃ দ্রুত হাই প্রেসার কমানোর উপায় সমূহ

জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আবেদন

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার প্রয়োজন হলে আমরা ভাবতে থাকি কিভাবে সংশোধন করা যায়। আমরা ইতিমধ্যেই কয়েকটি ধারণা দিয়েছি কিভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হয়। প্রথমে আপনাকে service.nidw.gov.bd সাইটে প্রবেশ করতে হবে। সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্মতারিখ ও মোবাইল নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট করে নিতে হবে। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করে থাকে তাহলে লগিন করতে হবে। এরপর ইডিট (Edit) অপশন থেকে আপনার যেটি সংশোধন করার প্রয়োজন সেটি ঠিক করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান:- আবেদন করার সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকবে যেগুলো আপনাকে স্ক্যান করে নিতে হবে। কারণ আপনি এই ডকুমেন্টস গুলো স্ক্যান করা ছাড়া আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না এবং আপনার আবেদন বাতিল হয়ে যাবে।

অ্যাকাউন্ট তৈরি করা:- আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন এর জন্য আপনাকে অনলাইন থেকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে প্রথমে service.nidw.gov.bd তে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্মতারিখ ও মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

সংশোধন প্রক্রিয়া:- service.nidw.gov.bd তে অ্যাকাউন্ট তৈরি করা শেষ হয়ে গেলে আপনার প্রোপাইলে নিয়ে যাবে। সেখানে আপনি তিন (০৩) ধরনের প্রক্রিয়া দেখতে পাবেন। ব্যাক্তিগত তথ্য, অন্যান্য তথ্য ও ঠিকানা। আপনি যদি নাম কিংবা তারিখ সংশোধন করতে চান তাহলে ব্যাক্তিগত তথ্যে ক্লিক করতে হবে। ঠিকানা পরিবর্তন করতে চাইলে ঠিকানা তে ইডিট অপশনে ক্লিক করবেন। এইভাবে আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে।

ফি প্রদান:- আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করা শেষ হলে আপনাকে সরকারি আবেদন ফি জমা দিতে হবে। অর্থ্যাৎ এই ধাপে আপনাকে জাতীয় পরিচয়পত্র সংশোধন এর ফি মোবাইপ ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে।

জাতীয় পরিচয় পত্র সংশোধন আবেদন ফরম

আমরা যখন অনলাইন এর মাধ্যমে আবেদন করতে যায় তখন সার্ভার জনিত সমস্যার কারণে আবেদন সংশোধন আবেদন করতে পারি না। আবার অনেকে আছেন যারা অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটা জানেন না বা আবেদন করার ঝামেলা এড়াতে ফরম এর মাধ্যমে নির্বাচন অফিসে আবেদন করে থাকেন। আপনারা ভাবতেছেন জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ফরমটি কোথায় পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এবং কোথায় জাতীয় পরিচয়পত্র সংশোধন এর ফরম পাবেন।

আপনি বেশ কয়েকটি উপায়ে এই ফরমটি সংগ্রহ করতে পারবেন। প্রথমত আপনি এইটা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ফরম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। বিভিন্ন কম্পিউটারের দোকানে যোগাযোগ করলে আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ফরম পেয়ে যাবেন। আবার আপনি যদি আপনার নিকটস্থ নির্বাচন অফিসে যোগাযোগ করে সেখান থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ফরম সংগ্রহ করবেন।

সংগ্রহ করা আবেদন ফরম ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নির্বাচন অফিসে জমা দিতে হবে। অর্থাৎ আপনার যেখানে ভূল আছে সেটি উল্লেখ করতে হবে আবেদন ফরমে। এরপর সেটি প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নির্বাচন অফিসে জমা দিতে হবে। তবে এটি একট সময়সাপেক্ষ প্রক্রিয়া।

জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কি কি ডকুমেন্ট লাগে

জাতীয় পরিচয়পত্র সংশোধন এর আবেদন করার সময় আমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হয়। যে ডকুমেন্টস গুলো জমা না দিলে আমাদের আবেদন প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না। আবেদন করার পূর্বে আমাদের এই ডকুমেন্টস গুলো সংগ্রহ করে রাখতে হবে। আবেদন করার পর আবেদন কপির সাথে পিন করে একসাথে জমা দিতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগে।

নামের বানান ও আংশিক পরিবর্তন 

  • সার্টিফিকেট (এসএসসি/এইচএসসি)
  • জন্ম নিবন্ধন অনলাইন কপি
  • পাসপোর্ট (যদি থাকে)
  • ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
  • এমপিও বা সার্ভিস বইয়ের কপি (চাকরিজীবী হলে)
  • বিবাহের কাবিন নামা (বিবাহিত হলে)

নাম সম্পূর্ণ অংশ পরিবর্তন

  • সার্টিফিকেট (এসএসসি/এইচএসসি)
  • জন্ম নিবন্ধন অনলাইন কপি
  • পাসপোর্ট (যদি থাকে)
  • ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
  • হলফ নামা
  • এমপিও বা সার্ভিস বইয়ের কপি (চাকরিজীবী হলে)
  • বিবাহের কাবিন নামা (বিবাহিত হলে)

পিতা ও মাতার নাম পরিবর্তন

  • সার্টিফিকেট (এসএসসি/এইচএসসি)
  • জন্ম নিবন্ধন অনলাইন কপি
  • পাসপোর্ট (যদি থাকে)
  • ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র
  • এমপিও বা সার্ভিস বইয়ের কপি (চাকরিজীবী হলে)
  • বিবাহের কাবিন নামা (বিবাহিত হলে)

স্বামী-স্ত্রীর নাম সংশোধন

  • তালাক নামা (যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে) বা বিবাহের কাবিন নামা
  •  সার্টিফিকেট (এসএসসি/এইচএসসি)
  • জন্ম নিবন্ধন অনলাইন কপি
  • পাসপোর্ট (যদি থাকে)
  • ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)

আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ২০২৪

জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগে

  • সার্টিফিকেট (এসএসসি/এইচএসসি) বা রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত অনুলিপি (উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রযোজ্য নয়)
  • পাসপোর্ট (যদি থাকে)
  • ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
  • জন্ম নিবন্ধন অনলাইন কপি
  • সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল মেডিক্যাল টেস্ট রিপোর্ট
  • চেয়ারম্যান কর্তৃক পারিবারিক সনদ (পরিবারের সকল সদস্যের নাম, পিতা-মাতা, ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্মের ক্রম উল্লেখসহ
  • পেনশন বা অবসর ভাতা বইয়ের সত্যায়িত ফটোকপি
  • সার্ভিস বই বা এমপিও শীটের কপি বা চাকরীর আইডি কার্ড বা উর্দ্ধতন কর্তৃপক্ষের অফিস স্মারক সম্বলিত পত্র

ঠিকানা সংশোধন করতে কি কি লাগে

  • সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র
  • জমির খতিয়ান
  • বিদুৎ পরিশোধ এর কপি
  • জন্ম নিবন্ধন অনলাইন কপি
  • পাসপোর্ট (যদি থাকে)
  • অন্যান্য প্রমাণ (যদি দিতে বলে)

ভোটার আইডি কার্ডে বৈবাহিক অবস্থা পরিবর্তন

  • বিবাহের কাবিন নামা
  • হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের বিবাহ রেজিস্ট্রেশন না হয়ে থাকলে উভয় পক্ষ কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতের এফিডেভিট
  • স্বামী এবং স্ত্রীর জাতীয় পরিচয়পত্র কপি
  • বিবাহ বিচ্ছেদ হলে বিচ্ছেদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট
  • স্বামী/স্ত্রীর মৃত্যুর সনদ (মৃত হলে)
  • অন্যান্য প্রমাণ (যদি দিতে বলে)

ভোটার আইডি কার্ডে জন্মস্থান সংশোধন

  • সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র
  • জন্ম নিবন্ধন অনলাইন কপি
  • পাসপোর্ট (যদি থাকে)
  • ভোটার আইডি কার্ডে পেশা সংশোধন
  • নিয়োগপত্র
  • পেশা ভিত্তিক সনদ
  • সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদপত্র
  • অন্যান্য প্রমাণপত্র (নির্বাচন অফিস থেকে বলে দিবে)

আরো পড়ুনঃ গরুর ভুড়ি খাওয়ার অপকারিতা

জাতীয় পরিচয় পত্র সংশোধন হতে কতদিন লাগে

আবেদন করার পর কত দিন পর সংশোধন হয়ে আসবে সেটা নির্দিষ্ট করে বলা অসম্ভব। সাধারণত আবেদন করার পর আমাদের কিছুদিন অপেক্ষা করতে বলা হয়। আবেদন করার পর যদি সরকারি কোন বন্ধ থাকে সেটার জন্যও আবার অনেক সময় অতিবাহিত হয়ে যায়। তবে আপনি অনলাইনে সংশোধন এর জন্য আবেদন করার পর ৭ কর্মদিবস থেকে ১৪ কর্মদিবস পর্যন্ত সময় লাগে। কর্মদিবস বলতে বাংলাদেশের আইনে যে দিন অফিস খোলা থাকলে সেটিকে আমরা কর্মদিবস বলে থাকি। 

অর্থাৎ ৭ দিন থেকে ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে অনেক ক্ষেত্রে এর ব্যাতিক্রম দেখা যায়। আপনি যদি কোন সরকারি বন্ধের সময় আবেদন করেন তবে সেক্ষেত্রে বন্ধের দিন সহ ধরতে হবে। অর্থ্যাৎ বন্ধ যদি ১০ দিন থাকে তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন হতে আরো অতিরিক্ত ১০ দিন সময় বেশি লাগবে। তবে বর্তমানে ৭ দিন থেকে ১৪ দিনের মধ্যে সংশোধন এর কাজ শেষ হয়ে যায়।

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত

আপনি যখন অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন এর জন্য আবেদন করবেন তখন আপনাকে একটি সরকারি ফি বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আপনি যতক্ষন পর্যন্ত (আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে) টাকা পরিশোধ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আবেদন পেন্ডিং হয়ে থাকবে। তাই আবেদন করার পর সাথে সাথে আমাদের উচিৎ সরকারি ফি জমা দিয়ে দেওয়া। এখন আমরা জানবো জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি কত টাকা।

আমরা যখন সংশোধন এর জন্য আবেদন করতে যায় তখন সেখানে ৩ ধরনের তথ্য দেওয়া থাকে। আমরা ৩ ধরনের তথ্য সংশোধন করতে পারি। টাকা পরিশোধের সময় আমাদের ৩ টি তথ্যের জন্য আলাদা আলাদা পরিশোধ করতে হয়। আপনি যদি ব্যক্তিগত তথ্য সংশোধন করেন তাহলে আপনাকে পরিশোধ করতে হবে ২৩০ টাকা এবং অন্যান্য তথ্য সংশোধন এর জন্য আপনাকে পরিশোধ করতে হবে ১৫০ টাকা। আপনি যদি ব্যক্তিগত তথ্য ও অন্যান্য তথ্য সংশোধন করতে চান তাহলে আপনাকে পরিশোধ করতে হবে ৩৪৫ টাকা। 

রায়হান আইটির শেষ কথা

জাতীয় পরিচয়পত্র সংশোধন কিভাবে করবেন এবং জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে সে সম্পর্কে বিস্তারিত ভাবে আমাদের আজকের এই আর্টিকেলে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আমাদের এই আর্টিকেল দেখে আপনারা খুব সহজে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কোন ধরনের সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভূল করবেন না।

নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র যেভাবে সংশোধন করবেন

জন্মনিবন্ধনে আমাদের প্রত্যেকের ১৭ ডিজিটের একটি নাম্বার থাকে। সেটি ব্যবহার করে আমরা খুব সহজে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবো। আপনার জন্ম নিবন্ধন এর সকল তথ্য যাচাই করার জন্য জন্ম নিবন্ধন এর ওয়েবসাইট থেকে খুজতে হবে। জন্ম নিবন্ধন হারিয়ে গেলে বা কোন তথ্য উল্লেখ না থাকলে আমরা খুব সহজে তা বাহির করতে পারবো।

নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

জন্ম নিবন্ধন যাচাই করার জন্য গুগল জন্ম নিবন্ধন যাচাই লিখে সার্চ করে থাকি। কিন্তু সঠিক তথ্য না জানার কারণে কোন ওয়েবসাইট বা কিভাবে যাচাই করতে হয় সেটা জানি না। জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবো। নাম্বার ছাড়াও বিভিন্ন ভাবে আমরা জন্ম নিবন্ধন যাচাই করতে পারি। তবে আজকে আমরা শুধু জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা দেখবো।

আরো পড়ুনঃ দ্রুত হাই প্রেসার কমানোর উপায় সমূহ

জন্ম নিবন্ধন কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন হতে হবে। আপনার যদি অনলাইন করা না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে দেখাবে না। জন্ম নিবন্ধন অনলাইন করার পর তারপর অনলাইন থেকে যাচাই করতে পারবেন। 

অনলাইনে জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পরেও যদি আপনার জন্ম নিবন্ধন এর কোন তথ্য না দেখায় তাহলে বুঝতে হবে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা নেয়। তাই দ্রুত জন্ম নিবন্ধনটি অনলাইন করে ফেলবেন। জন্ম নিবন্ধনে কোন ভূল থাকলে সেটি সংশোধন করে ফেলবেন।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের কোড দিয়ে যদি জন্ম নিবন্ধন যাচাই করতে চান বা জন্ম নিবন্ধন চেক করতে চান তাহলে আপনাকে প্রথমে চলে যেতে হবে https://everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে। এরপর এইখানে আপনার জন্ম নিবন্ধনে থাকা ১৭ ডিজিটের কোড টি বসাতে হবে এবং সাথে আপনার জন্মতারিখ। এরপর ক্যাপচা পূরণ করে সার্চ অপশনে ক্লিক করতে হবে। যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইন হয় তাহলে সাথে সাথে আপনাত তথ্য চলে আসবে।

আপনি যদি না বুঝেন কিভাবে জন্ম নিবন্ধন চেক করতে হবে তাহলে আমাদের নিচের নিয়ম অনুসরণ করুন তাহলে সহজে বুঝতে পারবেন।

ধাপ ১ : জন্ম নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করুন

অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার জন্য আপনাকে প্রথমে জন্ম নিবন্ধন এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। জন্ম নিবন্ধন ওয়েবসাইটে এর ঠিকানা হলো everify.bdris.gov.bd এইখানে ক্লিক করে প্রবেশ করতে হবে।   

আরো পড়ুনঃ ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র যেভাবে সংশোধন করবেন

ধাপ ২ : জন্ম নিবন্ধন সনদ যাচাই করুন

everify.bdris.gov.bd প্রবেশ করার পর নিচের ছবির মত একটি ওয়েবপেইজ দেখতে পাবেন। এরপর Birth Registration Number ঘরের মধ্যে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন। দ্বিতীয় ঘর অর্থাৎ Date Of Birth (YYYY-MM-DD) ঘরে আপনার জন্ম তারিখ দিতে হবে। অবশ্যই এই ঘরে আপনাকে প্রথমে সাল এরপর মাসের নাম এবং শেষে দিন উল্লেখ করতে হবে। যেমন 2001-12-31 ঠিক এইভাবে। এরপর একদম নিচে ক্যাপচা দিতে বলবে সেটি পূরণ করে সার্চ (Search) লেখাতে ক্লিক করবেন।

আপনার জন্ম নিবন্ধন এর তথ্য অনলাইনে থাকলে তা খুব সহজে চলে আসবে। যদি অনলাইনে আপনার কোন ধরনের তথ্য না পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা নাই। 

জন্ম নিবন্ধনটি ডাউনলোড করার জন্য আপনার কম্পিউটার কিবোর্ড থেকে Ctrl+P চাপ দিতে হবে এবং প্রিন্ট করতে পারবেন। অথবা প্রিন্টে ক্লিক করার পর Save as pdf করলেও আপনার জন্ম নিবন্ধন ডাউনলোড হয়ে যাবে।

রায়হান আইটির শেষ কথা

প্রিয় রায়হান আইটির পাঠক বৃন্দ আশা করি আপনারা জন্ম নিবন্ধন কিভাবে অনলাইন থেকে চেক করতে হয় তা বুঝতে পেরেছেন। যাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে তারা খুব সহজে এভাবে জন্ম নিবন্ধন চেক করে নিতে পারবে। আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইনে খুঁজে পাওয়া না যায় তাহলে বুঝে নিতে হবে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা নেই। বর্তমানে অনলাইন জন্ম নিবন্ধন ছাড়া কোন কিছু করা সম্ভব হয় না। তাই যত দ্রুত সম্ভব আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করার ব্যবস্থা করুন।

নিজেকে প্রতিষ্ঠিত করার উপায়

ঘন ঘন সর্দি লাগা কিসের লক্ষন

আমাদের জীবনে চলার পথে অনেক বাধা আসবেই তা বলে কি আমরা সব ছেড়ে দিবো? একদমই ছেড়ে দিবো না, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের অনেক কিছুর মোকাবিলা করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আমাদের অনেক পরিশ্রমী হতে হবে। আমাদের এই জীবনকে সুন্দর করার জন্য পরিশ্রমের কাজ গুলো খুজে বাহির করতে হবে। নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষের প্রবল ইচ্ছা ও আগ্রহ থাকতে হবে।

নিজেকে প্রতিষ্ঠিত করার উপায়

নিজের সফলতা অর্জনের জন্য যেকোন কাজ মনোযোগ সহকারে করতে হবে। মনোযোগ দিয়ে করার পর আপনার জীবনে সেটার ইতিবাচক ফলাফল দেখতে পারবেন এবং আপনি অনেক অল্প সময়ে নিজে সফলতার উচু স্তরে নিয়ে যেতে পারবেন। 

যারা জীবনে সফল হয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন পরিশ্রম ব্যতিত কোন কাজেই সফলতা পাওয়া যায় না। সফলতা পাওয়ার জন্য সব সময় বিভিন্ন ধরনের পন্থা খুজে বাহির করতে হবে। আমাদের জীবনে ভালো দিন পাওয়ার জন্য অনেক গুলো খারাপ দিনের সাথে মোকাবিলা করতে হবে। আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো নিজেকে প্রতিষ্ঠিত করার কিছু উপায় সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পোস্ট। 

আরো পড়ুনঃ দ্রুত হাই প্রেসার কমানোর উপায় সমূহ

ভূমিকা | জীবনে চলার পথে বাধা আসবেই 

মানুষের জীবনে একটি সফল জীবন গঠন করা অসম্ভব কিছু নয়, আপনি যদি কাজের সাথে লেগে থাকেন এবং পরিশ্রম করেন তাহলে আপনার জন্য সফলতা অনেক সহজতর হয়ে যাবে। সফলতা অর্জন করার জন্য নিজের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। 

সফল জীবন গঠন করার সময় আমাদের অনেক বিপদ আসতে পারে, নিজে গড়ে তুলতে একটু সময় লাগবে। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে। তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। পরিশ্রম সহ্য করতে না পেরে অর্ধেক সময়ে পরিশ্রম ছেড়ে দিলে সফলতা কখনোই সম্ভব নয়। 

আমাদের এই পোস্টের মাধ্যম্র সফলতার কিছু নিয়ম শেয়ার করবো যেগুলো সফলতা অর্জন করার ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে। তাহলে শুরু করার যাক আমাদের আজকের পোস্ট। 

সফল মানুষ বলতে কি বুঝায় 

সফল মানুষ সাধারণত দুই (২) ধরনের হয়ে থাকে। এই দুই ধরনের সফলতা নিয়ে আমরা এখন আলোচনা করবো। যেমন:- 

  • ভালো বা সৎ কাজের সাফল্য  
  • খারাপ বা অসৎ কাজের সাফল্য 

সফলতা অর্জন করা প্রত্যেক মানুষের একটা প্রবল ইচ্ছা থাকে। সবাই চাই এই সমাজে বা দেশে নিজে প্রতিষ্ঠিত করার জন্য। আমাদের সবার ইচ্ছা থাকে আমরা যেনো ভালো বা সৎ কাজে সাফল্য অর্জন করতে পারি। কারণ ভালো কাজে সাফল্য অর্জন করলে সবাই সম্মান ও শ্রদ্ধা করে। পরিবার এবং সমাজের কাছে ভালো নজরে থাকা যায়। আবার অনেকে মনে করে নিজেকে খারাপ বা অসৎ কাজে সফলতা অর্জন করতে পারলে সবাই মনে রাখবে, ভয় করবে। তার সামনে কেউ মাথা উচু করে কথা বলতে পারবে না। এইসব চিন্তা যারা করে তারা আসলে সম্পূর্ণ ভূল।  

খারাপ বা অসৎ উপায়ে যারা সফলতা অর্জন করে তারা তারা পরিবার বা সমাজের কাছে সবমসময় ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত থাকে। সবাই চেষ্ঠা করে তার থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য। কেউ তাদেরকে পছন্দ করে না, সম্মান করে না।  

যারা সফলতা অর্জন করে তারা অনেক পরিশ্রম এবং নিজের মেধাকে কাজে লাগিয়ে কাজ করে থাকে। তারা তাদের জীবিনে লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে থাকে। সফলতা অর্জনকারী ব্যক্তিরা তাদের লক্ষ্য, সঠিক পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ এবং সকল কাজ পরিশ্রমের সাথে করে থাকে। যার কারণে তারা আজ সব জায়গায় সফলতা অর্জন করতে পেরেছে। 

নিজেকে প্রতিষ্ঠিত করার উপায় 

আমরা সবাই চাই নিজেকে এই সমাজ বা দেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। প্রতিষ্ঠিত হওয়া ছাড়া অন্য কোন কিছু হওয়া কখনই সম্ভব নয়। তাই সবাই চেষ্টা করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। জীবনে সফলতা অর্জন করার জন্য আমাদের অনেক কিছু মেনে চলতে হয়। যেগুলো মেনে জীবন গঠন করতে পারলে প্রতিষ্ঠিত হওয়া সময়ের ব্যাপার শুধু। আসুন জেনে নেওয়া যাক নিজেকে প্রতিষ্ঠিত করার কয়েকটি উপায় সম্পর্কে। 

স্বপ্ন দেখা:- প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে, সে ভবিষ্যতে কি হতে চাই সেটার উপরে। কারণ স্বপ্ন না দেখলে আপনি সেটা বাস্তবায়ন কিভাবে করবেন। জীবনে সফলতা অর্জন করতে চাইলে স্বপ্ন দেখতে থাকুন। স্বপ্ন সেটাই দেখুন যেটা আপনি ভবিষ্যতে হতে চান। 

সুনির্দিষ্ট লক্ষ্য:- জীবনে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই আপনাকে লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য ঠিক রাখতে না পারলে আপনি সফল হতে পারবেন না। আপনি যদি বার বার ভিন্ন স্বপ্ন দেখতে থাকেন তাহলে আপনার লক্ষ্য পরিবর্তন হয়ে যাবে। তাই সফল হতে চাইলে আপনার লক্ষ্য ঠিক রাখুন। 

মেধা যাচাই:- আপনার লক্ষ্যে পৌছে যাওয়ার পর কি আপনার কাজ শেষ? আপনি শুরু থেকে যে লক্ষ্য নিয়ে আসছেন সেটাতে পৌছে গেছেন তারমানে কি আপনি এখন বসে থাকবেন? একদমই না, আপনার কাজ চালিয়ে যেতে হবে। পরবর্তী কাজের জন্য নিজের মেধাকে যাচাই করুন।  

সুনিশ্চিত পরিকল্পনা:- সফলতা অর্জন করার জন্য আপনার থাকা লাগবে সুনিশ্চিত পরিকল্পনা। কারণ সুনিশ্চিত পরিকল্পনা ছাড়া আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। এই পরিকল্পনাকে আপনি মানচিত্রের সাথে তুলনা করতে পারেন। আপনার স্বপ্ন বা কল্পনাকে সুন্দরভাবে সাজাতে না পারলে আপনি সফল হতে পারবনে না। আপনার বর্তমান অবস্থা এবং আপনার কাঙ্খিত লক্ষ্যের মধ্যে থাকা দুরত্বটা মাথায় রাখুন। এইসব কিছুর মধ্যেও অনেক বাধা আসতে পারে। 

আত্মবিশ্বাস:- জীবনের যেকোন লক্ষ্যে পৌছানোর জন্য আত্মবিশ্বাস থাকাটা অনেক জরুরি। ধরুন আপনি একটা কাজ করতে চাচ্ছেন এবং সে কাজ শুরু করার আগেই যদি আপনি বলেন এই কাজটা আমার দ্বারা সম্ভব না তাহলে সেটা আর করতে পারবেন না। নিজের প্রতি আত্মবিশ্বাসটা না থাকলে আপনি সে কাজটা করতে পারবেন না। শুরুতেই আপনি হেরে যাবেন। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে কাজটা শুরু করে দিন, হ্যাঁ আমি পারবো এই বলেই কাজটা শুরু করে দিন। 

ইতিবাচক মনোভাব:- যেকোন কাজের প্রতি আমাদের ইতিবাচক মনোভাব থাকা অনেক জরুরি। আপনার লক্ষ্যের প্রতি ইতিবাচক মনোভাব রাখুন। তাহলে আপনি সফল হতে পারবেন। 

কর্মদক্ষতা অর্জন:- সফলতা অর্জনের জন্য স্কিল বা দক্ষতা থাকা অনেক জরুরি। দক্ষতা ছাড়া আপনি কোন কাজই ঠিকমতো করতে পারবেন না। কাজের প্রতি আপনার যত বেশি দক্ষতা থাকবে সে কাজে আপনি তত বেশি সফল হতে পারবেন। 

সময়ের সঠিক ব্যবহার:- সফলতা অর্জনের জন্য সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। এই সময় যত বেশি সময়ের ব্যবহার ঠিকমতো করতে পারবেন আপনি তত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। সফল ব্যক্তিরা সবসময় সময়েত গুরুত্ব দিয়ে থাকেন, তাই আপনারও উচিৎ সময়ের প্রতি গুরুত্ব দেওয়া। আমরা কাজ করার সময় কিছু কাজ শেষ করার পর বাকি কাজ গুলো কালকের জন্য ফেলে রাখি, হয়তো দেখা যায় সে কাজ কালকেও করা সম্ভব হয় না। এতে করে আমাদের কাজ জমে থাকে। তাই কাজ করার সময় সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। 

আরো পড়ুনঃ কোন সূরা পড়লে টেনশন দূর হয়

ধৈর্য ও মানসিক প্রশান্তি:- সফলতা অর্জন করার আগে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে। আপনি যে কাজ করতেছেন সে কাজের প্রতি আপনার মানসিক প্রশান্তি থাকা লাগবে। ধৈর্য ও মানসিক প্রশান্তি শুধু মাত্র আপনার সফলতা অর্জনের জন্য না আপনার ব্যাক্তি জীবনেও অনেক প্রয়োজন হবে। 

পরিশ্রমী হওয়ার উপায় 

জীবনে সফলতা অর্জন করার জন্য পরিশ্রমী হওয়া অনেক জরুরি। পরিশ্রম ছাড়া কোন কাজ করা সম্ভব হয় না। আমরা যদি পরিশ্রমী না হয়ে কোন কাজ করতে যায় তাহলে সেটা সহজে করা যাবে না। কারণ জীবনে সফল হতে হলে আমাদের প্রচুর পরিমানে পরিশ্রম করতে হবে। আমরা যদি কাজকে ভালোবেসে সমাধান করতে যায় তাহলে সে কাজ আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনি কাউকে ভালোবাসলে তার জন্য যেরকম সব করতে পারবেন ঠিক তেমনি কাজকে ভালোবেসে করলে সে কাজও আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।  

কাজের সাথে সম্পর্ক ভালো করতে হবে আমাদের, তাহলেই কঠিক কাজও আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যেকোন কাজ আমাদের উচিত আনন্দের সাথে করা। তাহলে সে কাজ অনায়াসে শেষ করা যাবে। কোন কাজ করার আগে যদি সে কাজের প্রতি অনিহা চলে আসে তাহলে সে কাজ আর করা যাবে না এবং জীবনে সফলতাও পাওয়া যাবে না।  

  • যেকোন বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে তারপর শুরু করুন 
  • কাজের প্রতি ফোকাস করুব এবং মাল্টি বা এক সাথে অনেক কাজ করা থেকে বিরত থাকুন 
  • নিজের শরীরের প্রতি যত্নবান হতে হবে 
  • একটা কাজ অনেক্ষন করার প্রয়োজন নেই, একটু রেস্ট বা বিরতি নেওয়ার পর আবার শুরু করুন 
  • পরিশ্রম করার পর ফলাফল এর আশা করবেন না। এতে সাফল্য পাওয়া যায় না 
  • নতুন কিছু উদ্ভাবন করুন, সৃজনশীল হন 
  • নিজের সমস্যার সমাধান নিজেই করার চেষ্টা করুন 

জীবনে চলার পথে বাধা আসবেই 

নিজেকে একবার প্রশ্ন করুন সফলতা যদি এতো সহজ হতো তাহলে কি কেউ আর পরিশ্রম করতো? আবার সফলতা এতো সহজ হলে এইটার কি কোন মূল্য থাকতো? একদমই না, এইটা এতো সহজ হলে এইটার এতো মূল্য থাকতো না। কেউ এই সফলতার পিছনে ছুটে বেড়াতো না। যেখানে সফলতা অর্জন করতে পারার আনন্দ দ্বিগুণ হয়ে যায় সেখানে পরিশ্রম কিরকম হতে পারে, একবার ভাবুন। অবশ্যই আপনাকে সেখানে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস এবং মনোবল দৃঢ় থাকলে যেকোন বাধা খুব সহজে পার করা যায়। 

আপনি যখন জীবনের সফলতা অর্জন করার লক্ষ্যে নিজে তৈরি করতে যাবে তখন দেখবেন আশে পাশে অনেক বাধা আসবে। সেগুলোকে আপনার প্রতিহত করতে হবে। একজন মানুষ ভালো করুন সেটা আমাদের আশে পাশের অনেক মানুষ সহ্য করতে পারে না। তারা চাই কীভাবে অন্য জনের ক্ষতি করতে পারে। তাই যখন সফলতা অর্জন করার জন্য নিজেকে তৈরি করবেন তখন আশেপাশের সকল বাধা দূরে রেখে কাজ করতে থাকবেন।  

আপনি অন্যজনের কথাকে গুরুত্ব দিয়ে যদি নিজের কাজকে ছোট করে ফেলেন বা সে কাজ করা বন্ধ করে দেন তাহলে আপনি নিজের ক্ষতি নিজেই করবেন। যে আপনার ক্ষতি চাই তাকে জিতিয়ে দিবেন। তাই কোন কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, নিজেকে ঠিক রেখে নিজের লক্ষ্যের প্রতি মনোযোগী হবেন। তাহলেই সফলতা অর্জন করতে পারবেন। 

ব্যর্থতা থেকে শিক্ষা 

একজন মানুষ শুরুতে কাজ করে সফলতা অর্জন করতে পারে না। তাকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। একবার চিন্তা করুন আপনি একটা কাজ করতেছেন সে কাজ কোন কারণে ব্যর্থ হয়ে গেলেন, তাহলে কি আপনি সে কাজ থেকে নিজেকে সরিয়ে ফেলবেন। যদি ভাবে আমার দ্বারা এই কাজটি আর হবে না তাহলে আপনার আর সফল হওয়া হবে না। কারণ আপনি ব্যর্থতা থেকে কিছুই শিখতে পারলেন না।  

সফলতা অর্জন করার সময় আমাদের অনেক ধরনের বাধা-বিপত্তি আসতে পারে এইটা স্বাভাবিক ব্যপার এবং আপনি বার বার হেরেও যেতে পারেন। তবে এই হেরে যাওয়া বা অসফলতাকে আপনি নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে নিন। এই কাজ করার সময় আমাদের কি কি সমস্যা হয়েছিলো আমরা কোথায় ভূল করেছিলাম সেগুলো বাহির করার চেষ্টা করুন। তাহলে দেখবেন এর পরের কাজ গুলো আপনার জন্য অনেক সহজ হয়ে গেছে। 

পরিশেষে লেখকের মতামত 

প্রিয় পাঠক আশা করি সফলতা সম্পর্কে আপনারা বিস্তারিত ভাবে বুঝতে পেরেছেন। আমাদের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে সফলতা অর্জন করার জন্য আমাদের কি কি করতে হবে এবং সফলতা অর্জন করার সময় আমাদের কি কি বাধা আসতে পারে। 

জীবনে সফল হতে হলে আমাদের অনেক কিছু থেকে নিজেদের দূরে রাখতে হবে। যতই বাধা আসুক না কেন আমাদের তা মোকাবিলা করে সামনের দিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন আপনি যদি পরিশ্রম করা মাঝপথে ছেড়েদেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। তাই নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস রেখে কাজ করে যেতে হবে। 

বিটকয়েন আয় করার সহজ উপায় – বিট কয়েন ইনকাম

বিট কয়েন ইনকাম- বিটকয়েন এর জন্ম হয় ২০০৮ সালে। ২০০৮ সালে যখন এটিকে খোলা বাজারে ছাড়া হয় তখন এর এতো জনপ্রিয়তা হবে সেটা কেউ কল্পনাও করে নাই। বিট কয়েন এর আবিষ্কারক সাটোশি নাকামোটো নিজেও ভাবতে পারেনি বিটকয়েন এর এতো জনপ্রিয়তা হবে।

বর্তমান সময়ে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি দুনিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ব্যবহৃত ডিজিটাল মুদ্রায় পরিনত হয়েছে। দিন দিন এই বিটকয়েন এর ব্যবহার বাড়তে চলেছে। মানুষ ডিজিটাল মুদ্রা হিসেবে বিটকয়েন ব্যবহার করে থাকে। 

রাজশাহীর বিখ্যাত খাবার-রাজশাহীর বিখ্যাত খাবার কি

দরখাস্ত লেখার নিয়ম, নমুনা ও উদাহরন

আমরা যারা রাজশাহীতে বসবাস করি তারা সবাই জানি রাজশাহীর বিখ্যাত খাবারের নাম। যারা অন্য জেলার মধ্যে থাকি তাদের সবাই মনে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত খাবার কি কি। রাজশাহীর বিখ্যাত খাবার এর নাম এর প্রথমে আসে কালাই রুটি। কালাই রুটি রাজশাহীর অন্যতম বিখ্যাত খাবারের মধ্যে একটা। বাংলাদেশের সবচেয়ে সুন্দর নগর হচ্ছে রাজশাহী। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে দিয়ে রাজশাহী বাংলাদেশের অন্যতম সেরা একটি নগর। রাজশাহী নগরকে বলা হয়ে থাকে শিক্ষা নগরী। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য।

রাজশাহীর বিখ্যাত খাবার-রাজশাহীর বিখ্যাত খাবার কি

আমরা কোথায় ঘুরতে গেলে বা বেড়াতে গেলে শুধু সেখানকার সৌন্দর্য উপভোগ করতে যায় এমন কিন্তু না। আমরা ঘুরতে যাওয়ার পাশাপাশি সেখানকার বিখ্যাত খাবার গুলো খাওয়ার জন্য খুজে থাকি। খাবার প্রিয় মানুষ গুলো কোথায় সৌন্দর্য উপভোগ করতে গেলে সেখানকার বিখ্যাত খাবার গুলোর খুজে থাকে। যারা ভোজনরসিক রাজশাহীর বিখ্যাত খাবার গুলো হতে পারে আপনার পছন্দনীয় খাবার গুলোর মধ্যে একটা। তাহলে চলুন জেনে নেওয়া যাক রাজশাহীর বিখ্যাত খাবার-রাজশাহীর বিখ্যাত খাবার কি।

ভূমিকা | রাজশাহীর বিখ্যাত খাবার

বাংলাদেশের প্রাচীনতম শহর গুলোর মধ্যে উত্তরবঙ্গের রাজশাহী অন্যতম একটি নগরী। রাজশাহী মূলত পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহীতে রয়েছে বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র যা অন্য জেলার মানুষদেরকে আকৃষ্ট করে থাকে। বাংলাদেশের সব জেলা থেকে রাজশাহী শহরে মানুষ ঘুরতে আসে। সৌন্দর্যের পাশাপাশি রাজশাহীতে রয়েছে মজাদার কিছু খাবার, যা রাজশাহীর বিখ্যাত খাবার গুলো মধ্যে অন্যতম। আমাদের আজকের এই পোস্টে আমরা জানতে পারব রাজশাহীর কিছু বিখ্যাত খাবার যা আপনাকে খেতে বাধ্য করবে। বাংলাদেশের দূরদূরান্তের মানুষ শুধুমাত্র রাজশাহীতে আসেএই সুস্বাদু খাবার গুলো খাওয়ার জন্য।

কালাই রুটি রাজশাহী 

কালাই রুটি রাজশাহীর অন্যতম বিখ্যাত খাবার গুলো মধ্যে একটা। রাজশাহীতে যারা ঘুরতে আসে তারা যদি এই খাবার মা খেয়ে আবার চলে যায় তাহলে তার রাজশাহীতে ভ্রমণ সম্পুর্ন হবে না। চাপাইনবয়াবগঞ্জ এর অন্যতম বিখ্যাত খাবার গুলোর মধ্যে একটি হলো কালাই রুটি। কালাই রুটি তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে মাস কালাই, তাপস চালের আটা বা ময়দা, পরিমাণমত লবণ সাথে পানি মিশিয়ে তৈরি করা হয়ে থাকে। 

আপনি খাবার প্রেমিক হয়েও যদি রাজশাহীর কালাই রুটি খেতে না পারেন তাহলে আপনার জন্য এক বালতি সমপরিমাণ সমবেদনা। রাজশাহীর মধ্যে সব যায়গাতে এই কালাই রুটি পাওয়া যায়, তবে সব যায়গার কালাই রুটু স্বাদের হয় না। আপনি যদি কালাই রুটির আসল স্বাদ নিতে চান তাহলে আপনাকে যেতে হবে উপশহর নিউমার্কেট এলাকায়। সেখানে অবস্থিত কালাই রুটির দোকান থেকে নিতে পারেন।

উপশহর নিউ মার্কেট বাজারে গেলে দেখতে পারবেন রাস্তার পাশে বেশ কয়েকটি কালাই রুটির দোকান। এই দোকান গুলো থেকে কালাই রুটির অনেক স্বাদ যা আপনি খেয়ে আপনি অনেক মজা পাবেন। নিউমার্কেট বাজার মূলত বিখ্যাত কালাই রুটি ও হাঁসের মাংসের জন্য।

কালাই রুটির দাম:- কালাই রুটির দাম দোকানে দোকানে ভিন্ন হয়ে থাকে। সাধারণত কালাই রুটি ৩০ টাকা করে বিক্রি করা হয়ে থাকে। তবে কিছু কিছু দোকানে দামের তারতম্য দেখা যায়।

স্থান:- রাজশাহীর যেকোন যায়গায় কালাই রুটি পাওয়া যায়। কারণ কালাই রুটি রাজশাহীর বিখ্যাত খাবার গুলোর মধ্যে একটা। রাজশাহীর যেকোন স্থানে কালাই রুটি পাওয়া যায়। ভালো কালাই রুটি খাওয়ার জন্য আপনাকে যেতে হবে উপশহর নিউমার্কেট এলাকায়। রুপালি ব্যাংকের অপর পাশে দেখতে পাবেন কালাই রুটির দোকান।

রাজশাহীর কালাভুনা

আমাদের মধ্যে কম বেশি সবাই কালাভুনা খেতে পছন্দ করে থাকি। সাধারণত যেকোন মাংসের কালো করে ভুনে তারপর খাওয়া হয়ে থাকে। কালাভুনাও রাজশাহীর বিখ্যাত খাবার গুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের অনেক যায়গায় কালাভুনা পাওয়া যায়। তবে রাজশাহীর কালাভুনা স্বাদে গুনে সবার থেকে সেরা।

কালাভুনার দাম:- সাধারণত কালাভুনার দাম নেওয়া হয়ে থাকে প্রতি প্লেট ১২০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে। জিনিসের দাম বৃদ্ধিতে দামের তারতম্য দেখা যেতে পারে।

স্থান:- আপনি যদি রাজশাহীর কালাভুনা খেতে চান তাহলে আপনাকে আসতে হবে কাটাখালি বাজার। কাটাখালি বাজারের একট সামনে সিনেমা হলের সাথে।

রাজশাহী বাটার মোড়ের জিলাপি 

রাজশাহী বাটার মোড়ের জিলাপি এর নাম ডাক অনেক বছর আগে থেকেই। রাজশাহীর মানুষদের কাছে এটি বাটার মোড়ের জিলাপি নামে বেশ পরিচিতি। প্রায় ৬৬ বছর ধরে এই দোকান পরিচালনা করে আসছেন দোকানদার। রাজশাহী শহর জুড়ে বাটার মোড়ের জিলাপির বেশ ডাক নাম রয়েছে। শুধুমাত্র রাজশাহীর মানুষ না বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রাজশাহী বাটার মোড়ের জিলাপি খেতে আসেন। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষদের কাছে বেশ পরিচিত এই রাজশাহী বাটার মোড়ের জিলাপি। রাজশাহী বাটার মোড়ের জিলাপির স্বাদের তুলনা হবে না।

মূল্য ও স্থান:- সুস্বাদু এই রাজশাহী বাটার মোড়ের জিলাপির প্রতি কেজির মূল্য ২০০ টাকা। রাজশাহী সাহেব বাজার গণকপাড়া থেকে প্রায় ২০০ গজ দূরে বাটা শোরুমের পাশে এই দোকান অবস্থিত।

রাজশাহীর বট পরোটা

রাজশাহীর অন্যতম আর একটি জনপ্রিয় খাবারের নাম হলো রাজশাহীর বট পরোটা। বর্তমান সময়ে রুচিসম্মত মানুষদের সব থেকে প্রিয় খাবার এই বট পরোটা। সুস্বাদু এই বট পরোটা খাবারটি তরুণ সমাজের সব থেকে বেশি জনপ্রিয়। আপনিও চাইলে এই খাবারের স্বাদ নিতে পারেন।

স্থান ও মূল্য:- রাজশাহীর বট পরোটা প্রতি ফুল বাটি ৮০ টাকা ও হাফ বাটি ৪০ টাকা করে বিক্রি করা হয়ে থাকে। পরোটা বিক্রি করা হয়ে থাকে প্রতি পিস ১০ টাকা। রাজশাহীর তালাইমারি বাজারে অবস্থিত শুভ হোটেলে এই বট পরোটা পাওয়া যায়।

রাজশাহীর ফুলতলার চটপটি

বর্তমান সময়ে মেয়ে থেকে শুরু করে ছেলেরা সহ চটপটি পছন্দ করে থাকে। চটপটি বেশ জনপ্রিয় একটি খাবার। ছোট-বড় সবাই এই চটপটি খাবারটি পছন্দ করে থাকে। এই চটপটি সাধারণত মটর দিয়ে তৈরি করা হয়ে থাকে। রাজশাহীর জনপ্রিয় খাবার গুলোর মধ্যে রাজশাহীর ফুলতলার চটপটি বেশ জনপ্রিয়। আপনি রাজশাহীতে আসলে এই চটপটি খেয়ে দেখতে পারেন।

মূল্য ও স্থান:- যেভাবে যাবেন, রাজশাহীর তালাইমারি বাজার থেকে একটু সামনে পদ্মা নদীর পাড়ে ফুলতলা অবস্থিত। ফুলতলার এই চটপটি প্রতি বাটি ১৫-২০ টাকা করে বিক্রি করা হয়ে থাকে।

রাজশাহীর সি অ্যান্ড বি মিষ্টি

যারা গরম গরম মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি মিষ্টি হচ্ছে সি অ্যান্ড বি মিষ্টি। এই মিষ্টির স্বাদ অতুলনীয়। গরম গরম এই মিষ্টির সাথে আপনি আরো পাবেন গরম গরম লুচি। আপনি লুচি দিয়ে গরম গরম এই মিষ্টি খেতে পারবেন। সিএনবিতে আরো একটি জনপ্রিয় খাবার হচ্ছে নেহারি-রুটি। যারা নেহারি খেতে পছন্দ করেন তারা এই নেহারি-রুটি ট্রাই করতে পারেন। ছোট মাংস দিয়ে নেহারি ৭০ টাকা ও বড় নলা দিয়ে নেহারি ১০০ টাকা। রাজশাহীতে আপনি আরো পাবেন বেলদার পাড়ার বার্গার, তালাইমারি তন্দু চা ইত্যাদি।

পরিশেষে আমাদের মতামত

প্রিয় বন্ধুরা আশা করি আমাদের আজকের এই পোস্ট আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি রাজশাহীর কিছু বিখ্যাত খাবার, যেগুলো আপনি না খেতে পারলে রাজশাহীতে আসা ব্যার্থ হয়ে যাবে। রাজশাহীতে আসলে আমাদের পোস্টে উল্লেখ করা খাবার গুলো একবার খেয়ে দেখতে পারেন। আশা করি এই খাবার গুলো আপনার খারাপ লাগবে না।

রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল । রাজশাহীর জনপ্রিয় খাবার হোটেল

আজওয়া খেজুর খাওয়ার উপকারিতা

রাজশাহীতে ঘুরতে যাওয়ার পর আমাদের খাবারের প্রয়োজন হয়ে থাকে। রাজশাহীতে রয়েছে অনেক গুলো বিখ্যাত খানার হোটেল। যেগুলোতে খাবার পরিবেশন অনেক সুন্দর ভাবে করা হয়ে থাকে। খাবারের মান অনেক ভালো হয়ে থাকে এইসব হোটেলে। আমাদের আজকের এই পোস্টে থাকছে রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল ও রাজশাহী রেস্টুরেন্টের তালিকা। 

রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল

বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে রাজশাহী অনেক এগিয়ে থাকবে বাকি জেলা গুলো থেকে। এই রাজশাহী নগরীতে রয়েছে বিখ্যাত সব খাবার হোটেল ও রেস্টুরেন্ট। প্রত্যেক রেস্টুরেন্টে রয়েছে তাদের নিজস্ব সব খাবারের তালিকা।আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল ও রেস্টুরেন্টের তালিকা সম্পর্কে।  তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পোস্ট।

ভূমিকা

যারা রাজশাহীর বিখ্যাত খাবার হোটেলের সন্ধান করতেছেন তাদের জন্য আজকের এই পোস্ট। এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে চলেছেন রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল এবং বিখ্যাত রেস্টুরেন্টের নাম সমূহ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পোস্ট।

রাজশাহী রেস্টুরেন্টের তালিকা

মাস্টারশেফ বাংলা:- রাজশাহী রেস্টুরেন্টের তালিকার প্রথমে আসে মাস্টারশেফ বাংলা রেস্টুরেন্ট। মাস্টারশেফ বাংলা রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে লক্ষীপুর মোড়ে। এই রেস্টুরেন্টে আপনি অনেক সুস্বাদু খাবার পেয়ে যাবেন যেমন, গরুর মাংস, হালিম, নান, গ্লিল, মগলাই ইত্যাদি আইটেম।

নানকিং:- নানকিং রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে লক্ষিপুর থেকে একটু সামনে সিএন্ডবি তে অবস্থিত। এই রেস্টুরেন্টটি অনেক বছের পুরাতন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে। এতো বছর পর্যন্ত তারা সুনামের সাথে এই ব্যবসা পরিচালনা করে আসতেছে। এই রেস্টুরেন্টের খাবার গুলো হলো, ফ্রাইড রাইস, চিকেন ইত্যাদি।

মাস্টারশেফ চাইনিজ:- মাস্টারশেফ চাইনিজ রেস্টুরেন্টটি চালু করা হয় ২০১১ সাল থেকে। এই রেস্টুরেন্টের অবস্থান রাজশাহী শহরের অলকার মোড়ে। এই রেস্টুরেন্টের জনপ্রিয় খাবার গুলো হলো হায়দ্রাবাদ বিরিয়ানি, কাশ্মিরি নান, গ্রিল সহ আরো ভিন্ন ধরনের আইটেম।

গ্রান্ড রিভার হোটেল:- এই রেস্টুরেন্ট এর অবস্থান হচ্ছে রাজশাহীর সি এন্ড বি থেমে সামান্য একটু সামনে এই রেস্টুরেন্ট এর অবস্থান। এই রেস্টুরেন্টে ইন্ডিয়ান ও বাংলা খাবার এর আইটেম পাওয়া যায়। ইন্ডিয়ান খাবার গুলোর মধ্যে রয়েছে হায়দ্রাবাদ বিরিয়ানি এবং বাংলা খাবার গুলোর মধ্যে রয়েছে বোয়াল, ইলিশ, ভাত, বিভিন্ন ধরনের মাংস ইত্যাদি। 

কাচ্চি ভাই:- বাংলাদেশের বিভিন্ন যায়গায় কাচ্চি ভাই রেস্টুরেন্ট এর অবস্থান। রাজশাহীতেও রয়েছে এর আউটলেট, এইখানে বিরিয়ানির বিভিন্ন আইটেম এর খাবার পাওয়া যায়। এর অবস্থান রাজশাহী শহরের নিউমার্কেট এলাকায়। বিরিয়ানির পাশাপাশি এইখানে আরো পাওয়া যায় বাদামের শরবত, বোরহানি।

হাংরি হিরো:- হাংরি হিরো রেস্টুরেন্টের অবস্থান রাজশাহী শহরের রানীবাজারের শহীদুল্লাহ্ টাওয়ারে। এই রেস্টুরেন্ট এর জনপ্রিয় খাবার গুলো হলো গার্লিক, চিজ, বার্বিকিউ, নাগা ও বিভিন্ন ধরনের বার্গার আইটেম।

কোড থ্রি:- কোড থ্রি রেস্টুরেন্ট এর অবস্থান রাজশাহী শহরের রাণীবাজারে। এই রেস্টুরেন্টের জনপ্রিয় খাবার গুলোর মধ্যে রয়েছে কালো ভূনা, মিক্সড চিকেন ললিপপ, পাস্তা এবং রয়েছে স্যান্ডউইচ এর মত আইটেম।

ক্যালিস্ট্যে:- এই ক্যালিস্ট্যে রেস্টুরেন্টটিও রাজশাহী শহরের রাণীবাজার এলাকায় অবস্থিত। এই রেস্টুরেন্টের জনপ্রিয় খাবার গুলোর মধ্যে রয়েছে স্যান্ডউইচ, চিপস আইটেম ও চিকেন গ্রিল এর মত আইটেম সমূহ।

হাইড ডাউট ক্যাপে:- এই ক্যাপেতে রয়েছে চাওমিন, ক্রিমি চিকেন, ফ্রাইড রাইস ইত্যাদি আইটেম সমূহ। এই ক্যাপের বর্তমান অবস্থান নিউমার্কেট এলাকার সুলতানাবাদে।

রাজশাহীর ভালো রেস্টুরেন্ট

Backyard Kitchen (ব্যাকইয়ার্ড কিচেন):- Backyard Kitchen এর অবস্থান রাজশাহী শহরের বটতলায় অবস্থিত। এই রেস্টুরেন্টে পাওয়া যায়, পিজ্জা আইন, BBQ, ডেরিসাই পিজ্জা, ওভেন বেক পাস্তা ইত্যাদি আইটেম সমূহ। এইখানে আরো পাওয়া যায় খাবারের বিভিন্ন আইটেম সমূহ।

মাইডাস:- এই রেস্টুরেন্টের বর্তমান অবস্থান রাজশাহী শহরের সুলতানাবাদে। এইখানকার জনপ্রিয় খাবার গুলো হলো হায়দ্রাবাদি বিরিয়ানি, থাই স্যুপ, চিকেন ফ্রাই ও চিকেন মাসালা। রাজশাহীর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট।

নর্থ বার্গ:- নর্থ বার্গ রেস্টুরেন্টের বর্তমান অবস্থান সাগরপাড়ার রেশমপট্টিতে। খুব সহজে রাজশাহী শহর থেকে এই রেস্টুরেন্টে যাওয়া যায়ম এইখানের জনপ্রিয় খাবার গুলো হলো মমো, মেন্টারিয়ান, চাওমিন, বার্গার সহ আরো ভিন্ন ধরনের আইটেম সমূহ। এইখানে আরো পাওয়া যায় ফ্রাইড রাইসের আইটেম সমূহ।

রিভারভিউ রেস্টুরেন্ট:- রিভারভিউ রেস্টুরেন্টটির অবস্থান রাজশাহী শহরের পদ্মা গার্ডেনে। এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়।

গার্ল হাউজ:- এই রেস্টুরেন্টের বর্তমান অবস্থান রাজশাহী-ঢাকা হাইওয়ে কাজলার মোড়ে।

টেস্টি-পেস্টি রেস্টুরেন্ট অ্যান্ড থিম পার্ক:- এই রেস্টুরেন্টটি রাজশাহী শহরের বিভিন্ন যায়গায় রয়েছে। রাজশাহীর বড় বড় বাজার গুলোতে এই রেস্টুরেন্টের শাখা পেয়ে যাবেন।

রিফ্রেশমেন্ট:- রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টের অবস্থান রাজশাহীর সাহেব বাজার গণকপাড়ায়।

রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল 

দা গ্র‍্যান্ড ডাইন:- এই রেস্টুরেন্টের বর্তমান অবস্থান রাজশাহী শহরের নিউমার্কেট এলাকায়। এইখানে হরেক রকমের খাবার পাওয়া যায়।

ফ্লেভাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট:- ফ্লেভাস ক্যাফে রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের একটু পাশে।

চিলিস থাই অ্যান্ড চাইনিজ:- এই থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টটির বর্তমান অবস্থান সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায়।

মুনলাইট চাইনিজ রেস্টুরেন্ট:- এই চাইনিজ রেস্টুরেন্টটির বর্তমান অবস্থান জিরো পয়েন্ট থেকে একটু সামনে পদ্মা গার্ডেন রোডের পাশে।

দ্যা হাউজ আউট ক্যাফে:- দ্যা হাউজ আউট ক্যাফে রেস্টুরেন্টেটির অবস্থান রাজশাহীর নিউমার্কেট এলাকায়।

ধানসিঁড়ি বাংলা রেস্তোরাঁ:- ধানসিঁড়ি বাংলা রেস্তোরার বর্তমান অবস্থান হচ্ছে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের পাশে।

হেঁশেল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট:- এই রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে কোটাপুকুর মোড় চন্দ্রিমাতে।

১৩ (তেরো) পার্বন:- ১৩ পার্বন রেস্টুরেন্টটির বর্তমান অবস্থান হচ্ছে রাজশাহী ভদ্রার মোড়ের পদ্মা আবাসিক রোডে।

সেফ গার্ডেন রেস্টুরেন্ট:- সেফ গার্ডেন রেস্টুরেন্টটির অবস্থান রাজশাহী শহরের নিউমার্কেট এলাকায়।

রাজশাহীর হোটেল তালিকা

রহমানিয়া হোটেল:- রহমানিয়া হোটেলের অবস্থান রাজশাহী শহরের গণকপাড়ায়। এই হোটেল প্রথন চালু করা হয় ১৯৪৭ সালে। এই হোটেলটি বিখ্যাত এর গরুর মাংসের রেসিপির জন্য।

মেমোরি হোটেল:- মেমোরি হোটেল এর বর্তমান অবস্থান রাজশাহী শহরের জিরো পয়েন্ট এলাকায়। এই হোটেলটি যাত্রা শুরু করে ২০০০ সালের দিকে। এইখানে মূলত পাওয়া যায় ভাত, গরুর মাংস, মুরগির মাংস ইত্যাদি আইটেম। সন্ধ্যার দিকে গেলে এইখানে বিভিন্ন ভাজাপোড়া আইটেম পেয়ে যাবেন।

অতিতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট:- এই রেস্টুরেন্টের বর্তমান অবস্থান রাজশাহী শহরের ভদ্রার মোড়ে।

বিদ্যুৎ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট:- এই হোটেলের বর্তমান অবস্থান রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের পাশে।

জাফরান রেস্তোরাঁ:- এই রেস্তোরাঁর অবস্থান হচ্ছে তালাইমারি বাজার পিডিপি অফিসের অপর পাশে।

একতা হোটেল:- একটা হোটেল এর বর্তমান অবস্থান রাজশাহী শহরের কাটাখালি রাজতিলক সিনেমা হলের পাশে।

অবশেষে লেখকের মতামত

আমাদের আজকের পোস্টে উল্লেখ করা হোটেল, রেস্টুরেন্ট ও রেস্তোরাঁ ব্যাতিত আরো অনেক হোটেল-রেস্টুরেন্ট রাজশাহী শহরে রয়েছে। আমাদের অন্য কোন পোস্টে রাজশাহীর বিখ্যাত সব খাবার হোটেল সম্পর্কে আলোচনা করবো। এই হোটেল, রেস্টুরেন্ট গুলো থেকে আপনারা ভালো মানের খাবার খেতে পারবেন। যারা রাজশাহীতে ঘুরতে যাবেন রাজশাহীর স্থানীয় লোক এই হোটেল গুলো ভিজিট করতে পারেন এবং এখানকার মুখরোচক খাবার গুলো খেয়ে দেখতে পারেন।