গর্ভাবস্থায় কয়েকটি ভুল ধারণ, সঠিক তথ্য জেনে থাকুন সুস্থ!

গর্ভবতী হওয়ার পর থেকেই একজন নারীর আশে পাশের পরিচিত লোকজন বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। এটা করবে না, ওইটা করবে না, এটা খাবে না, ওইটা খাবে না, এটা ব্যবহার করলে সন্তানের জন্য খুব খারাপ এরকম আরো কত যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু সব কিছুই কি আসলে মেনে চলাটা খুব জরুরী? কিছু ভুল ধারণাও তো থাকতে পারে। আসুন জেনে নেই গর্ভাবস্থায় ১০টি ভুল ধারণা নিয়ে বিস্তারিত। 

ফ্লু ভ্যাক্সিন (Flu vaccine) নেওয়া যাবে কী, একজন গর্ভবর্তী একদিনে কতটুকু খাবার খেতে পারবে,  হেয়ার ড্রাই ব্যাবহার করা যাবে কি প্রেগ্ন্যাসির সময়, গর্ভাবস্থায় ক্যাফেইন গ্রহণ করা যাবে কি, গর্ভাবস্থায় বডি স্ক্যানার ব্যাবহার করা যাবে কি, গর্ভাবস্থায় মাছ খাওয়া যাবে কি, গর্ভবতী নারী কয়টাস করতে পারবে কি, গর্ভাবস্থায় কোন দিকে ফিরে ঘুমানো উচিত, গর্ভাবস্থায় সহবাস করা যাবে কী, গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে, গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন

পেজ সূচিপত্র:

১: ফ্লু ভ্যাক্সিন (Flu vaccine) নেওয়া যাবে কী?

ভুল ধারণা: অনেকেই ভয় পান এটা ভেবে যে এর কারণে গর্ভে থাকা শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে। কেউ কেউ মনে করেন হয়ত তার শিশুর কিছু হবে না কিন্তু তিনি নিজে ফ্লুতে আক্রান্ত হতে পারেন।

সঠিক ধারণা: প্রেগনেন্সিতে নারীর Immune System কিছুটা পরিবর্তন আসে। এসময় একজন গর্ভবতী নারীর ফ্লু হওয়ার ঝুঁকি বেড়ে যায়, যার কারণে এ অবস্থায় ফ্লু ভ্যাক্সিনেশন মা এবং মায়ের গর্ভে থাকা শিশুর জন্য খুবই জরুরি।

২: একজন গর্ভবতী একদিনে কতটুকু খাবার খেতে পারবে?

ভুল ধারণা: দুই জন প্রাপ্ত বয়স্ক মানুষ যতটুকু খাদ্য গ্রহণ করে তত পরিমাণ খাদ্য একজন গর্ভবতী খেতে পারবে।

সঠিক ধারণা: যদি একজন গর্ভবতী নারীর ওজন গর্ভধারণের আগে স্বাভাবিক থেকে থাকে তাহলে শিশুর সঠিক বৃদ্ধির জন্য তাকে আগের তুলনায় প্রতিদিন অতিরিক্ত ৩০০ বা ৩৫০ ক্যালোরি গ্রহণ করতে হবে। চিকিৎসকদের মতে একজন নারীর গর্ভাবস্থার আগে যদি ওভার ওয়েট না হয়ে থাকে তাহলে গর্ভাবস্থায় তার ওজন ২৫ থেকে ৩০ পাউন্ড বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এর বেশি নয়। কারণ শিশুর জন্মের পর মায়ের অতিরিক্ত ওজন কমাতে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। যদি ওজন ৫০ পাউন্ডের এর বেশি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে শিশু জন্মের সময় কিছু জটিলতা দেখা দিতে পারে আর জন্মের সময় যেসব শিশু অতিরিক্ত ওজনের (Weight) হয়ে থাকে তাদের বড় হওয়ার পরে মোটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়।

৩: হেয়ার ড্রাই ব্যাবহার করা যাবে কি প্রেগনেন্সির সময়?

ভুল ধারণা: হেয়ার ডাই (hair dye) ব্যবহার করালে শিশুর ক্ষতি হতে পারে।

সঠিক ধারণা: হেয়ার ডাই এর মধ্যে যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলোর সামান্য অংশ আমাদের ত্বক শোষণ করে নেয়, যা মা ও শিশুর জন্য ক্ষতিকর নয়। তবে কেমিক্যালের কড়া গন্ধে হয়তো একজন গর্ভবতী নারী অস্বস্তি বোধ করতে পারেন তাই এরকম সময়ে এমন জায়গায় হেয়ার ডাই এর জন্য যেতে হবে যেখানে ভেন্টিলেশন (ventilation) ব্যবস্থা ভালো আছে। তারপরেও যদি আপনার দুশ্চিন্তা থাকে এ ব্যাপারে তাহলে অ্যামোনিয়া আছে এমন ডাই এড়িয়ে চলতে পারেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গর্ভধারণের পর আপনার চুলের হয়তো সহনশীলতায় পরিবর্তন আসতে পারে। গর্ভধারণের আগে যেই প্রোডাক্ট আপনার চুলে ভালো কাজ করত সেই একই প্রোডাক্ট গর্ভধারণের পর কাজ নাও করতে পারে তাই সে গুলো এড়িয়ে চলবেন।

৪: গর্ভাবস্থায় ক্যাফেইন গ্রহণ করা যাবে কি?

ভুল তথ্যঃ গর্ভাবস্থায় ক্যাফেইন গ্রহণ করা একদম বন্ধ করতে হবে, কারন এটি গর্ভপাতের কারণ হতে পারে।

সঠিক তথ্যঃ গবেষোণায় দেখা গিয়েছে যে, একজন গর্ভবতী নারী যদি ২০০ মিলিগ্রামের কম কফি পান করেন সেক্ষেত্রে তার গর্ভপাত আর লো বার্থ ওয়েট (low birth weight) এর কোন ঝুঁকি থাকবে না।

৫: গর্ভাবস্থায় বডি স্ক্যানার ব্যাবহার করা যাবে কি?

ভুল ধারণা: বডি স্ক্যানার থেকে দূরে থাকুন। এতে গর্ভাবস্থায় মা ও শিশুর ক্ষতি হতে পারে।

সঠিক ধারণা: বিভিন্ন জায়গায় প্রবেশ করার আগে আজকাল বডি স্ক্যানার ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ এয়ারপোর্ট বডি স্ক্যানার (Airport body scanner), সিকিউরিটি এক্স-রে মেশিন এগুলোর সামান্য রেডিয়েশন (radiation) একজন গর্ভবতীর কোন ক্ষতি করতে পারবে না। তবে যেসব নারীর গর্ভধারণের পরবর্তী সময়ে ফুসফুস অথবা হৃদরোগের সমস্যা দেখা দেয় তারা সাধারণত ৩০,০০০ ফুট উপরে অস্বস্তিতে পড়তে পারেন। তাই প্লেনে যাত্রা করার আগে তাদের চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত।

৬: গর্ভাবস্থায় মাছ খাওয়া যাবে কি?

ভুল ধারণা: গর্ভাবস্থায় মাছ খাওয়া যাবে না। এতে বাচ্চার ক্ষতি হতে পারে।

সঠিক ধারণা: সপ্তাহে ২ বার মাছ খেতে পারলে ভালো কারণ মাছে ওমেগা-৩ ফ্যাটি এসিড আছে যা গর্ভে থাকা শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট আর দৃষ্টি শক্তির জন্য অত্যন্ত জরুরি। তবে অবশ্যই রান্না করা মাছ খেতে হবে।

আমাদের দেশে এখন কিছু জায়গায় সুসি (sushi) অথবা সাশিমি (sashimi) পাওয়া যায়, বিশেষ করে কোন ফুড ফেস্টিভাল হলে, কোরিয়ান খাবারের দোকানগুলোতে বা ফাইভ স্টার হোটেলগুলোতে। এগুলো এক ধরনের জাপানীজ খাবার যেটাতে মাছ কিছুটা কাঁচা অবস্থায় থাকে। কাঁচা মাছে ব্যাকটেরিয়া থাকার সম্ভাব না রয়েছে যা গর্ভবতী নারী ও তার গর্ভে থাকা শিশুর জন্য ক্ষতিকর। তবে রান্না করা সুসি খাওয়া যেতে পারে। বিভিন্ন দোকানে টুনা (tuna) মাছ পাওয়া যায় যা ক্যানের ভেতর প্রস্তুত করে রাখা থাকে। সেগুলো খেতে পারেন।

৭: গর্ভবতী নারী কয়টাস করতে পারবে কি?

ভুল ধারণা: গর্ভাবস্থায় নারী কয়টাস (coitus) করতে পারবে না।

সঠিক ধারণা: গর্ভবতী নারী কয়টাস করতে পারবে। কারণ এর ফলে গর্ভে থাকা শিশুর শারীরিক কোন ক্ষতি হবে না। শিশু অ্যামনিওটিক স্যাক এবং স্ট্রং ইউটেরাইন মাসল এর মাধ্যমে তার মায়ের গর্ভে সুরক্ষিত থাকে। তবে সেক্সচুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে সন্তানের মা ও বাবা ২ জনকেই সাবধান থাকতে হবে। কারণ গর্ভবতী নারী যদি হার্পিস, জেনিটাল ওয়ার্ট, এইচআইভি (HIV)। দ্বারা আক্রান্ত হয় তাহলে তার কাছ থেকে তার গর্ভে থাকা শিশুর মাঝেও রোগ ছড়াতে পারে। তবে এ ব্যাপারে বেশি দুশ্চিন্তা হলে চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে যে coitus এ involve হওয়া ঝুঁকিপূর্ণ হবে কিনা।

৮: গর্ভাবস্থায় কোন দিকে ফিরে ঘুমানো উচিত?

ভুল ধারণা: এ অবস্থায় সব সময় বা দিকে কাঁত হয়ে শুতে হবে।

সঠিক ধারণা: যেদিকে বা যেভাবে শুয়ে আরাম বোধ হয় সেভাবে শুতে হবে।

গর্ভাবস্থায় সহবাস করা যাবে কী

আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক হয়ে থাকে, আপনার যদি কোন শারীরিক জটিলতার সমস্যা না থাকে এবং ডাক্তার যদি সহবাস থেকে বিরত থাকার পরামর্শ না দিয়ে থাকেন, তাহলে আপনার জন্য গর্ভাবস্থায় সহবাস করা সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। এতে গর্ভের সন্তানের কোন ধরনের আঘাত পাওয়ার অথবা ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা থাকে না।

গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে

গর্ভাবস্থায় আপনার বাচ্চা কোন পাশে থাকে সেটা বিস্তারিত ভাবে বলা যায় না। গর্ভের শিশুর জন্য সবচেয়ে সাধারণ এবং অনুকূল অবস্থান হল মাথার অবস্থান, যা সিফালিক উপস্থাপনা নামেও পরিচিত। এই অবস্থানে, শিশুর মাথা যোনির দিকে অবস্থান করে এবং শিশুর পিঠ সাধারণত মায়ের পেটের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। এই অবস্থাটি নরমাল ডেলিভারীর জন্য একটি সর্বোত্তম এবং সহজ বাচ্চা প্রসব করা যায়।

গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন

গর্ভাবস্থায় ইউটেরাসের হাড়গুলো প্রসারণের কারণে মূলত তলপেটে ব্যথা হয়ে থাকে। ভ্রূণ যত বৃদ্ধি পাবে পেটে তত ইউটেরাসের আভ্যন্তরীণ পর্দায় চাপ সৃষ্টি হতে থাকে, যার ফলে তলপেটে ব্যাথা হয়ে থাকে। আপনার যদি এই ধরণের ব্যাথা হয়ে থাকে তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

ছেলে সন্তান হওয়ার লক্ষণ সমূহ

মায়ের মধ্যে কিছু পরিবর্তন দেখলে বুঝা যায় ছেলে হবে নাকি মেয়ে হবে। আমরা এই মূহুর্তে জানবো ছেলে সন্তান হওয়ার লক্ষন সমূহঃ-

  • গর্ভাবস্থায় যদি নারী্দের চুলের সৌন্দর্যতা বা উজ্জ্বল্যতা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে এটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ।   

  • গর্ভাবস্থায় যদি একজন মায়ের চেহারার সৌন্দর্যতা বৃদ্ধি     কমে যাবে, তাহলে বুঝে নিতে হবে এটি ছেলে সন্তান হওয়ার পূর্বলক্ষণ

  • গর্ভাবস্থায় যদি মায়েদের টক বা ঝাল জাতীয় খাবারের প্রতি বেশি আগ্রহ থাকে, তাহলে বুঝে নিতে হবে  এটি ছেলে সন্তান হওয়ার পূর্বলক্ষণ 

  • পেটে ছেলে সন্তান থাকলে গর্ভাবস্থায় মায়ের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যাবে এবং পেট অতিরিক্ত মাত্রায় ফোলা হয়ে থাকে।

  •  পায়ের পাতা ঠাণ্ডা হয়ে আসলে বুঝে নিতে হবে ছেলে সন্তান হবে। 

  • গর্ভাবস্তায়  যদি  বাচ্চার হার্ট রেট ১৪০ বিট/ প্রতি মিনিট রয়েছে, তাহলে ধরে নেওয়া হয় ছেলে সন্তান হবে।

এই গুলো ছাড়াও আপনি ডাক্তার এর সাহায্যে আল্ট্রা করে দেখে নিতে পারেন আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে। উপরে উল্ল্যেখিত লক্ষন গুলো শুধুমাত্র অনুমান এর ভিত্তিতে ধরে থাকে।

মেয়ে সন্তান হওয়ার লক্ষণ সমূহ

  • গর্ভাবস্থায় যদি নারী্দের চুলের সৌন্দর্যতা বা উজ্জ্বল্যতা হারিয়ে     যায় অথবা গর্ভবতী নারীদের চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটি কন্যা সন্তান হওয়ার লক্ষণ

  • গর্ভাবস্থায় যদি একজন মায়ের চেহারার সৌন্দর্যতা বৃদ্ধি     পায়, তাহলে বুঝে নিতে হবে এটি কন্যা সন্তান হওয়ার পূর্বলক্ষণ

  • গর্ভাবস্থায় যদি মায়েদের মিষ্টি জাতীয় খাবারের প্রতি বেশি আগ্রহ থাকে, তাহলে বুঝে নিতে হবে  এটি কন্যা সন্তান হওয়ার পূর্বলক্ষণ 

  • গর্ভাবস্থায় যদি কোন নারীর বেশি অলসতা ভাব আসে, তাহলে বুঝে নিতে হবে টি কন্যা সন্তান হওয়ার পূর্বলক্ষণ

এই গুলো ছাড়াও আপনি ডাক্তার এর সাহায্যে আল্ট্রা করে দেখে নিতে পারেন আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে। উপরে উল্ল্যেখিত লক্ষন গুলো শুধুমাত্র অনুমান এর ভিত্তিতে ধরে থাকে

আমাদের শেষ কথা

আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের মাঝে তুলে ধরেছি গর্ভাবস্থায় কয়েকটি ভুল ধারণা সম্পর্কে। আরো শেয়ার করেছি গর্ভাবস্থায় সহবাস করা যাবে কী, গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে, গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হয় কেন , ছেলে সন্তান হওয়ার লক্ষণ সমূহ, মেয়ে সন্তান হওয়ার লক্ষণ সমূহ এই বিষয় গুলো নিয়ে। আপনাদের যদি কোন মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।

আয়াতুল কুরসি - আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ

এসএসসি রেজাল্ট চেক ২০২৪

বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আয়াতুল কুরসি বা Ayatul Kursi Bangla পড়ে থাকি। এর ফলে আল্লাহর রহমতে আমাদের সকল ধরনের বিপদ কেটে যায়। বিপদ ছাড়াও এই আয়াতুল কুরসি পড়লে আমাদের শরীরের মধ্যে থাকা খারাপ জ্বীন বা খারাপ কোন কিছু চলে যায়। আমরা যারা মুসলিম আছি তারা আয়াতুল কুরসি প্রতিদিন পড়ার চেষ্টা করি। কিন্তু আমাদের মুখস্থ না থাকার কারণে আমরা প্রতিদিন পড়তে পারি না। আয়াতুল কুরসি বা Ayatul Kursi Bangla এর অনেক ফজিলত রয়েছে যা এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হলো। 

Ayatul Kursi Bangla - আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির বাংলা উচ্চারন, Ayatul Kursi Bangla, আয়াতুল কুরসি পড়ার নিয়ম, আয়াতুল কুরসি পড়ার ফজিলত,

আমাদের আর্টিকেলের আজকের বিষয় Ayatul Kursi Bangla-আয়াতুল কুরসি । উচ্চারণ ,অর্থ , অনুবাদ ও ফজিলত। এই সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারির ভাবে বলা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আর্টিকেল পড়ুন তাহলে বুঝতে পারবেন। 

আয়াতুল কুরসি-উচ্চারণ,অর্থ ,অনুবাদ

আমাদের আর্টিকেলের এই অংশে কথা বলবো আয়াতুল কুরসি-উচ্চারণ,অর্থ ,অনুবাদ। প্রথমে আওম্রা দেখে নিবো আয়াতুল কুরসির আরবি অর্থঃ- 

ٱللَّهُ لَاۤ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَیُّ ٱلۡقَیُّومُۚ لَا تَأۡخُذُهُۥ سِنَةࣱ وَلَا نَوۡمࣱۚ لَّهُۥ مَا فِی ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَمَا فِی ٱلۡأَرۡضِۗ مَن ذَا ٱلَّذِی یَشۡفَعُ عِندَهُۥۤ إِلَّا بِإِذۡنِهِۦۚ یَعۡلَمُ مَا بَیۡنَ أَیۡدِیهِمۡ وَمَا خَلۡفَهُمۡۖ وَلَا یُحِیطُونَ بِشَیۡءࣲ مِّنۡ عِلۡمِهِۦۤ إِلَّا بِمَا شَاۤءَۚ وَسِعَ كُرۡسِیُّهُ ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَٱلۡأَرۡضَۖ وَلَا یَـُٔودُهُۥ حِفۡظُهُمَاۚ وَهُوَ ٱلۡعَلِیُّ ٱلۡعَظِیمُ ۝٢٥٥

আয়াতুল কুরসির বাংলা উচ্চারন - Ayatul Kursi Bangla

"আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যুল কাইয়্যুম লা-তা খুযুহু সিনাতুও ওয়ালা নাওম লাহু মা ফিস সামা ওয়াতি ওয়ামা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহী ইয়া লামু মা বাইনা আইদিহীম ওয়ামা খলফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহী ইল্লা বিমা শাহ ওয়াসি আ কুরসিয়্যুহুস সামা ওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আজীম"

আয়াতুল কুরসির বাংলা অর্থ - Ayatul Kursi Bangla

“আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, [তিনি] চিরঞ্জীব, চিরস্থায়ী/সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না ও নিদ্রাও নয়। আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে, সবকিছু তাঁরই। কে [আছে এমন] যে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? তাঁদের সামনে কী আছে ও পিছনে কী আছে তিনি [তা] জানেন এবং তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তাঁরা তাঁর (আল্লাহর) জ্ঞানের কিছুই আয়ত্ব করতে পারে না। তাঁর কুরসি আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করেছে এবং সেগুলো সংরক্ষণ করতে তাঁর কষ্ট হয় না। এবং তিনিই সর্বোচ্চ ও সর্বমহান।” 

আয়াতুল কুরসি পড়ার নিয়ম

আয়াতুল কুরসি পড়ার নির্দিষ্ট কোন নিয়ম নাই। আয়াতুল কুরসি যেকোন সময় পড়া যাবে। এটি পড়ার জন্য আপনাকে কোন নির্দিষ্ট টাইমের প্রয়োজন নাই। আয়াতুল কুরসি অযু ছাড়াও পড়া যাবে তবে অযু করে পড়া উত্তম। যে যে সময় আয়াতুল কুরসি পড়া উত্তমঃ-

  • নামাজের শেষ করে বসে আয়াতুল কুরসি পড়বেন
  • রাতে ঘুমানোর আগে অযু করে তারপর পড়বেন

আয়াতুল কুরসি পড়ার ফজিলত

ফজিলত-১ঃ- আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেনঃ- যে ব্যাক্তি প্রত্যেকদিন ফজরের নামাজের পর যে আয়াতুল কুরসি পড়বে বা পাঠ করবে তাহলে তার মৃত্যুর সময় সহজভাবে জান কবজ করা হবে। 

ফজিলত-২ঃ- অন্য একটি হাদিসে আসছে যে ব্যাক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তাহলে জান্নাতে যেতে মৃত্যু ব্যাতিত আর কোন বাধা থাকবে না। অর্থাৎ তার মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে ইনশা-আল্লাহ। 

ফজিলত-৩ঃ- অন্য আর এক হাদিসে উল্ল্যেখ আছে, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তায়ালা তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন এবং সে ফেরেশতাটি  সারা রাত তাকে পাহারা দিবে এবং দুষ্ট জীন এবং শয়তানের কাছ থেকে রক্ষা করবে।

ফজিলত-৪ঃ- আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেনঃ- যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে করে তার ধন-সম্পতির মধ্যে ফুঁ দেয় তাহলে তার সে ধন-সম্পদ চোরের হাত থেকে রক্ষা পাবে। তার সম্পত্তি গুলো চোরে চুরু করতে পারবে না।

ফজিলত-৫ঃ- যারা প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহ তায়ালা তাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন। সে ব্যাক্তি যেকোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ছবি

আয়াতুল কুরসি-বাংলা উচ্চারণ ছবি

Ayatul Kursi Bangla-আয়াতুল কুরসি

আয়াতুল করসি সম্পর্কীত কিছু প্রশঃ-

ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার ফজিলত

যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তায়ালা তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন এবং সে ফেরেশতাটি  সারা রাত তাকে পাহারা দিবে এবং দুষ্ট জীন এবং শয়তানের কাছ থেকে রক্ষা করবে।

আয়াতুল কুরসি কোন সূরার আয়াত

সূরা আল-বাকারার ২৫৫ তম আয়াত (২:২৫৫)

স্বপ্নে আয়াতুল কুরসি পড়লে কি হয়

যারা প্রতিদিন আয়াতুল কুরসি পড়েন তারা যদি স্বপ্নে আয়াতুল কুরসি পড়তে দেখেন তাহলে আপনার বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়তে পারেন। 

আর যারা পড়েন না কিন্তু স্বপ্নে আয়াতুল কুরসি পড়তে দেখেন তাহলে আপনাকে আয়াতুল কুরসি পড়ার আমল করতে হবে।

হায়েজ অবস্থায় আয়াতুল কুরসি পাঠ করা যাবে  কি

হায়েজ অবস্থায় মহিলারা কোরআন-হাদীসে বর্ণিত জিকির করতে পারবেন। এই জিকিরের নিয়তে জীন এবং ক্ষতিকর জিনিসের আক্রমণ থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি পাঠ করা যাবে।

আবারো বলছি জিকিরের উদ্দেশ্যে পাঠ করা যাবে কিন্তু তেলয়াত এর উদ্দেশ্যে পড়া যাবে না।

ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত

আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেনঃ- যে ব্যাক্তি প্রত্যেকদিন ফজরের নামাজের পর যে আয়াতুল কুরসি পড়বে বা পাঠ করবে তাহলে তার মৃত্যুর সময় সহজভাবে জান কবজ করা হবে।

আমাদের আর্টিকেলের শেষ কথা

আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করেছি Ayatul Kursi Bangla-আয়াতুল কুরসি । উচ্চারণ ,অর্থ , অনুবাদ ও ফজিলত সম্পর্কে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত। আমাদের আজকের আর্টিকেলে আপনাদের মাঝে আরো শেয়ার করেছি আয়াতুল কুরসির আরবি অর্থ, আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ এবং আয়াতুল কুরসির বাংলা অর্থ। আপনাদের ইসলামিক পোস্ট নিয়ে কোন মতামত থাকলে আমাদের জানাবেন।

সকালে খালি পেটে কি খেলে মোটা হওয়া যায়

গ্যাস সিলিন্ডার ব্যবহার করার নিয়ম

আমাদের আজকের এই পোস্টে আলোচনা করবো কিভাবে মোটা হওয়া যায়। মোটা হওয়ার জন্য আমরা অনেক যায়গায় উপায় খুজে থাকি। কিন্তু ভালো দিক নির্দেশনা না পাওয়ার কারনে আমরা মোটা হতে পারি না। যাদের শরীরে ওজন কম বা যারা দেখতে অনেক চিকন হয়ে থাকে তারা চেষ্টা করে মোটা হওয়ার জন্য। কারণ তাদের এই শরীরের জন্য বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। যেমন, এই শুকনো কাটি, শুটিকি মাছ, ফুঁ দিলে উড়ে যাবি, বাড়িতে খেতে দেয় না ইত্যাদি কথা শুনতে হয়। এমন নেতিবাচক ঠাট্টা মশকরা কথা শুনতে শুনতে জীবন অতিষ্ঠ হয়ে পড়ে।

সকালে খালি পেটে কি খেলে মোটা হওয়া যায়

এই ধরনের কথা থেকে বাঁচার জন্য মানুষ চেষ্টা করে মোটা হওয়ার জন্য। মানুষ মোটা হওয়ার উপায় সম্পর্কে জানতে চাই। কিভাবে একটু শরীরের ওজন বাড়ানো যায় সে সম্পর্কে খুজার চেষ্টা করে। অনেক সময় মোটা হওয়ার লোভে আমরা নিজেদের শরীরের বিভিন্ন ক্ষতি করে থাকে। শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যায়। সব ঠিক থাকলেও আমরা মোটা হয় না উলটা আমাদের শরীরের শারীরিক ও মানসিক বিভিন্ন ক্ষতি হতে থাকে। 

তাই আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করবো কিভাবে মোটা হওয়া যায়। মোটা হওয়ার সহজ উপায় গুলো সম্পর্কে আলোচনা করবো। আমাদের এই পোস্ট সম্পূর্ণ পড়লে প্রাকৃতিক উপায়ে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া মোটা হতে পারবেন। বিস্তারিত জানতে চাইলে আমাদের এই পোস্ট সম্পূর্ণ দেখুন। 

কিভাবে সহজে মোটা হওয়া যায় | মোটা হওয়ার উপায় 

আমাদের আশে পাশে মোটা হওয়ার অনেক উপায় রয়েছে। যেগুলো ব্যবহার করে আমরা খুব সহজে মোটা হতে পারবো। যেগুলো আবার সব গুলো সম্পূর্ণ ভাবে কাজ করে না। কিছু কিছু উপায় আমাদের খুব সহজে মোটা হতে সাহায্য করে কিন্তু বেশি দিন থাকা যায় না কিছুদিন পর আবার আগের মত হয়ে যায়। 

আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো প্রাকৃতিক ভাবে মোটা হওয়ার উপায়। যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজে মোটা হতে পারবেন। আপনার কোন পার্শ্বপ্রতিক্রিয়া হবে না। চিরস্থায়ী ভাবে আপনি মোটা হতে পারবেন। 

আমাদের দেওয়া নিচের নিয়ম গুলো মেনে চললে আপনি খুব সহজে মোটা হতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমাদ্ব্র আজকের এই পোস্ট শুরু করা যাক। 

কিভাবে সহজে মোটা হওয়া যায় 

এখন আমরা জানবো কিভাবে সহজে মোটা হওয়া যায়। মোটা হওয়ার উপায় গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো। এই উপায় গুলো অনুসরণ করলে আপনি চিরস্থায়ী ভাবে মোটা হতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে মোটা হওয়া যায়। 

বেশি বেশি খাবার গ্রহন:- বেশি খাবার খাওয়ার কথা আসলে আমরা মনে করি সব খাবার একসাথে খেয়ে ফেলতে হবে। আসলে এমন না বেশি খাবার গ্রহন মানে সব খাবার এক সাথে খাওয়া বুঝায় না। অল্প অল্প করে আপনি সারাদিন খেতে পারেন। প্রতি দুই ঘন্টা পর পর খাবার গ্রহন করতে পারেন। দুধ, দই, ফল-মূল, ছানা, ডিম ইত্যাদি খাবার খেতে পারেন। এই খাবার গুলো আপনার পুষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনার ওজন বৃদ্ধিতে সাহায্য করবে। 

পর্যাপ্ত পরিমানে ঘুমানো:- আমাদের শরীরের প্রয়োজন পর্যাপ্ত পরিমানে ঘুম। আমাদের ঘুম না হলে অথবা ঘুম কম হলে আমাদের শারীরিক ও মানসিক বিভিন্ন ক্ষতি হতে পারে। আর আমাদের শরীরের এই সমস্যা গুলো থাকলে আমাদের শরীর বৃদ্ধি পাবে না। তাই মোটা হওয়ার জন্য দৈনিক ৭-৮ ঘন্টা ঘুমাইতে হবে। পর্যাপ্ত পরিমানে ঘুমালে আপনার শরীর ভালো থাকবে এবং মোটা হতে সহজ হবে। 

বেশি ক্যালোরি গ্রহন করুন:- আমরা যখন নিজেদের ওজন কমাতে চাই তখন কম ক্যালোরির খাবার গ্রহন করে থাকি। কম ক্যালোরি গ্রহন করলে আমাদের শরীরের অতিরিক্ত ওজন কমে যায়৷ ঠিক তেমনি ওজন বাড়ানোর জন্য আমাদের বেশি বেশি ক্যালোরি গ্রহন করতে হবে।  

সঠিক পরিমানে প্রোটিন গ্রহন:- ক্যালোরির পাশাপাশি আমাদের প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। শুধু ক্যালরি জাতীয় খাবার খেলে আমাদের ওজন বাড়বে না বরং তার সাথে আমাদের সঠিক পরিমানে প্রোটিন গ্রহন করতে হবে। 

চকলেট ও চিজ জাতীয় খাবার গ্রহন:- আপনার প্রতিদিনের খাবার তালিকায় চকলেট এবং চিজ জাতীয় খাবার রাখুন। এই খাবার গুলো আমাদ্বে ওজন বাড়াতে সাহায্য করে। আবার এই খাবার গুলো অতিরিক্ত খাওয়া যাবে না। এর ফলে আমাদ্বে শরীরে উল্টো ক্ষতি হতে পারে। তাই চেষ্টা করবেন পরিমান মত চকলেট ও চিজ জাতীয় খাবার খাওয়ার জন্য। 

সকালে খালি পেটে কি খেলে মোটা হওয়া যায় 

আমাদের মধ্যে অনেকেই জানতে চান সকালে খালি পেটে কি খেলে মোটা হওয়া যায়। আমাদের পোস্টের এই অংশে আমরা জানবো সকালে খালি পেটে কি খেলে সহজে মোটা হওয়া যায়।  

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কিসমিস, কাঠবাদাম, খেজুর খেতে পারেন। আবার এর সাথে খেতে পারেন ডিম এবং গরম দুধ। আপনি চাইলে ড্রাই জাতীয় খাবারও গ্রহন করতে পারবেন। এই খাবার গুলোতে প্রচুর পরিমানে ক্যালরি থাকে। 

মোটা হওয়ার ব্যায়াম 

অনেকে মনে করেন যে শরীরের ওজন কমানোর জন্য শুধু ব্যায়াম করে থাকে। আসলে তেমন না মোটা হওয়ার জন্যও আমাদের ব্যায়াম করার প্রয়োজন হয়ে থাকে। পুষ্টিবিদরা বলেন মোটা হওয়ার জন্য আমাদের নিয়ম অনুযায়ী ব্যায়াম করা। কারণ ব্যায়াম করলে আমাদের ক্ষুধা বাড়বে, ঘুম ঠিক মত হবে, হজম প্রক্রিয়া ভালো হবে। 

তাই চেষ্টা করবেন যখন আপনি মোটা হওয়ার চেষ্টা করতেছেন তখন থেকে জেনো ব্যায়াম করতে পারেন। কারণ ব্যায়াম এর ফলে আমাদের শরীরের কদর্যরূপ বৃদ্ধি পাবেন। আমাদের ক্ষুদা বাড়বে, ঘুম ঠিকমতো হবে৷ আর এইগুলো হলে আমরা খুব সহজে মোটা হতে পারবো। 

মোটা হওয়ার প্রাকৃতিক ঔষধ  

আমরা যখন মোটা হওয়ার জন্য চেষ্টা করি তখন আমাদের মাথায় আসে মোটা হওয়ার কোন প্রাকৃতিক ঔষধ আছে কিনা। যে প্রাকৃতিক ঔষধ গুলো খাওয়ার পর আমরা খুব তাড়াতাড়ি মোটা হতে পারবো। আসলে এই ধরনে কোন ঔষুধ সেবন করকে আমাদের উল্টো ক্ষতি হতে পারে। আমাদের শারীরিক ও মানসিক ভাবে বিভিন্ন ক্ষতি হতে পারে। মোটা হওয়া কিছু প্রাকৃতিক নিয়ম আমরা শেয়ার করেছি ইতোমধ্যে৷ আপনাদের জন্য আবারও বলতেছি। 

মোটা হওয়ার জন্য আপনার প্রচুর পরিমানে খাবার খেতে হবে। সব খাবাএ এক সাথে না খেয়ে আমাদের খেতে হবে ২ ঘন্টা পর পর। আমাদের পর্যাপ্ত পরিমানে ঘুমাতে হবে। দৈনিক ৭-৮ ঘন্টা ঘুমাইতে হবে, ক্যালোরি গ্রহন করতে হবে, প্রোটিন গ্রহন করতে হবে, ব্যায়াম করতে হবে। নিয়ম গুলো মেনে চললে আপনি খুব সহজে মোটা হতে পারবেন। 

আমাদের শেষ কথা 

আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি সকালে খালি পেটে কি খেলে মোটা হওয়া যায়, মোটা হওয়ার সহজ উপায় সম্পর্কে। আমরা আপনাদের মাঝে তোলে ধরার চেষ্টা করেছি কিভাবে সহজে মোটা হওয়া যায়। কিভাবে আমরা মোটা হতে পারবো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।  

আমাদের দেওয়া উপদেশ গুলো মেনে চললে আপনার কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মোটা হতে পারবেন। এতে করে আপনার কোন ধরনের শরীরের ক্ষতি হবে না। নিয়ম গুলো মেনে কাজ করতে হবে তাহলেই আপনি সুফল পাবেন। আজকের পোস্ট এই পর্যন্ত। পপরবর্তী পোস্টে আপনাদের জন্য নিয়ে আসবো নতুন কোন টফিক নিয়ে।

আজওয়া খেজুর খাওয়ার ৩০টি কার্যকারী উপকারিতা ও খাওয়ার নিয়ম

পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জেনে নিন

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমরা অনেকেই আজওয়া খেজুর কি সেটা জানি। আমরা কি জানি আজওয়া খেজুর খাওয়ার উপকারিতা সম্পর্কে? আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো আজওয়া খেজুর খাবার ৩০টি কার্যকারী উপকারীতা ও খাবার নিয়ম সম্পর্কে।

আজওয়া খেজুর খাওয়ার ৩০টি কার্যকারী উপকারিতা ও খাওয়ার নিয়ম

আজওয়া খেজুর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রিয় একটি খাবার ছিলো। এই আজওয়া খেজুর খাওয়ার ফলে আমরা অনেক ধরনের উপকার পেয়ে থাকি। আজ আমরা আজওয়া খেজুর খাওয়ার উপকারিতা সম্পর্কে জানবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল আজওয়া খেজুর সম্পর্কিত।

আজওয়া খেজুরের ইতিহাস

আজওয়া খেজুরের ইতিহাস অনেক পূরনো ইতিহাস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর যুগ থেকে আজওয়া খেজুরের প্রচলন। আজওয়া খেজুরের ইতিহাস জানতে হলে আগে জানতে হবে একজন সাহাবীর কথা। উনার নাম ছিলো সালমান ফারসি। তখন তিনি সাহাবী ছিলেন না। তিনি ছিলেন এক ইহুদীর কৃতদাস। সে ইহুদী ছিলো অনেক অত্যাচারী একজন শাষক। সে ইহুদী সালমান ফারসি কে দিয়ে কঠিনতম কাজ করিয়ে নিতো। তার উপর অত্যাচার এবং জুলুম করতো।

সে ইহুদির হাতে অত্যাচারিত হয়ে তার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করলো। তখন সে ইহুদি সাহাবী সালমান ফারসিকে একটি আজওয়া খেজুরের বীজ দিলেন এবং বললেন তুমি যতদিন এই গাছ থেকে ফল ফলাতে পারবে না ততদিন তুমি মুক্তি পাবে না। যেদিন এই গাছ থেকে ফল পাওয়া শুরি হবে সেদিন থেকে তোমার মুক্তি।

আজওয়া খেজুরের বীজ রোপণ করার আগে তাকে সে গাছের বীজ সংগ্রহ করার প্রয়োজন ছিলো। কিন্তু তার কাছে সে বীজ কেনার জন্য যথেষ্ট পরিমাণে স্বর্ন ছিলো না। সেজন্য তিনি রাসুলুল্লাহ (সঃ) এর নিকট আসলেন। তিনি রাসুলুল্লাহ (সঃ) কে বিস্তারিত খুলে বললেন এবং রাসুলুল্লাহ (সঃ) তাকে ৪০ আউন্স স্বর্ন দিলেন এবং আশ্বস্ত করলেন এই ব্যাপারে।

অতঃপর সাহাবী সালমান ফারসি তার মালিকের কাছ থেকে সে বীজ সংগ্রহ করলেন এবং রাসুলুল্লাহ (সঃ) এর কাছে বীজ গুলো নিয়ে আসলেন। তিঁনি দেখলেন সব বীজ নষ্ট হয়ে গেছে যেগুলো থেকে গাছ জন্মানো অসম্ভব। তবুও রাসুলুল্লাহ (সঃ) সালমান ফারসি কে নিয়ে খেজুরের বাগানে গেলেন।

সাহাবী সালমান ফারসিত হাতে বীজ গুলো দিয়ে বললেন, তুমি এই বীজ গুলো রোপণ করতে করতে সামনের দিয়ে এগিয়ে যাবে। তিঁনি আরো বললেন তুমি যতক্ষন পর্যন্ত এই বীজ গুলো লাগানো শেষ করবে না ততক্ষন পর্যন্ত পিছনে তাকাবে না। বীজ রোপণ সম্পুর্ন করার পর যখন সাহাবী সালমান ফারসি পিছনে তাকিয়ে দেখলেন সম্পূর্ণ খেজুর বাগান গাছে ভরে গেছে এবং সেখান থেকে খেজুর ধরা শুরু করছে। সুবাহানাল্লাহ।

আজওয়া খেজুর চেনার উপায় কি

আমরা এখন জানবো আজওয়া খেজুর চেনার উপায় কি। আমরা অনেকি ভালো আজওয়া খেজুর কিনতে পারি না। কারণ আজওয়া খেজুর সম্পর্কে বিস্তারিত না জানার কারণে। আমাদের না জানার ফলে আমরা নকল আজওয়া খেজুর কিনে ফেলি, যেগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজওয়া খেজুর চেনার উপায় গুলো।

আজওয়া খেজুর চেনার প্রধান উপায় হলো এর রঙ। আজওয়া খেজুরের রঙ সাধারণত কুচকুচে কালো হয়ে থাকে। আজওয়া খেজুর সাধারণত বড় বড় হয়ে থাকে আবার ছোট আজওয়া খেজুরও রয়েছে। শুরুতে দেখে নিবেন আজওয়া খেজুরের রঙ কালো কিনা এরপর দেখবেন এইটার সাইজ কতটুকু। যদি দেখেন এইটার রঙ লালচে তাহলে এইটা আসল আজওয়া খেজুর না, সাইজে বড় ছোট সমস্যা নাই। আজওয়া খেজুর চেনার প্রধান উপায় হচ্ছে এই রঙ।

আজওয়া খেজুরের বর্তমান দাম

এখন আমরা জানবো আজওয়া খেজুরের বর্তমান মূল্য সম্পর্কে। আজওয়া খেজুরের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে স্থান অনুযায়ী। এর দাম উঠানামার মধ্যে থাকে, অর্থাৎ কখনো বেশি বা কখনো কম থাকে। নির্দিষ্ট করে আজওয়া খেজুরের দাম বলা যায় না। সঠিকভাবে বলা সম্ভব হয় না আজওয়া খেজুরের বর্তমান দাম সম্পর্কে। তবুও আপনাদের জন্য বিভিন্ন যায়গা থেকে তথ্য সংগ্রহ এর মাধ্যমে আপনাদেরকে আজওয়া খেজুরের দাম সম্পর্কে বলবো।

আজওয়া খেজুরের বর্তমান মূল্য ৮০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত। এর চাহিদা অনুযায়ী দামের তারতম্য দেখা যায়। চাহিদা বেশি থাকলে দাম বেশি থাকবে আবার চাহিদা কম থাকলে এর দাম কমে যায়। আজওয়া খেজুরের উপকারিতা বেশি তাই এই খেজুরের এতো দাম হয়ে থাকে। আশা করি আপনারা আজওয়া খেজুরের বর্তমান দাম সম্পর্কে বুঝতে পেরেছেন।

আজওয়া খেজুর খাওয়ার ৩০টি কার্যকারী উপকারিতা ও খাওয়ার নিয়ম

এখন আমরা জানবো আজওয়া খেজুর খাওয়ার ৩০ টি উপকারিতা সম্পর্কে। আজওয়া খেজুর অবেক মিষ্টি হয়ে থাকে। এইটার গুনগত মান অনেক। আজওয়া খেজুর খাওয়ার ফলে মানুষের অনেক উপকার হয়ে থাকে। নিয়মিত আজওয়া খেজুর খাওয়ার ফলে আমাদের অনেক উপকার হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজওয়া খেজুর খাওয়ার ৩০টি কার্যকারী উপকারিতা সম্পর্কে।

১) যেকোন বিষক্রিয়ার প্রতিষেধক হিসেবে কাজ করে

২) শরীরের হাড় মজবুত করতে সাহায্য করে

৩) হৃদরোগ জনিত সমস্যা দূর করে থাকে

৪) স্নায়বিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে

৫) আমাদের হজম শক্তি বৃদ্ধি করে থাকে

৬) হৃদরোগের ঝুঁকি কম হয়ে থাকে

৭) আমাদের লিভার এবং পাকস্থলী সুস্থ রাখতে সাহায্য করে

৮) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে

৯) আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে

১০) চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে

১১) এজমা জনিত সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে

১২) পেটের গ্যাস জনিত সমস্যা দূর করে থাকে

১৩) কফ ও কাঁশি জনিত সমস্যা নিরাময় করতে সাহায্য করে

১৪) আমাদের মুত্রথলির সমস্যা দূর করতে সাহায্য করে

১৫) জ্বর নিরাময় করতে সাহায্য করে থাকে

১৬) কণ্ঠনালীতে ব্যাথা হলে সেটা কমাতে সাহায্য করে

১৭) শ্বাসকষ্ট জনিত সমস্যা দূর করতে ব্যপকভাবে ভূমিকা রাখে

১৮) মেয়েদের জরায়ুর মাংসপেশি সংকোচিত করতে সাহায্য করে

১৯) ক্যান্সার প্রতিরোধে ব্যপকভাবে ভূমিকা রাখে

২০) ফুসফুসের রোগ নিরাময় করতে সাহায্য করে

২১) কোলেস্টেরল থেকে মুক্ত রাখ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে

২২) কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে

২৩) আমাদের রক্তক্ষরণ জনীত সমস্যা নিরাময় করে

২৪) শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য কর

২৫) চুল ভালো রাখতে সাহায্য করে

২৬) নখ ও দাঁতের গোড়া মজবুত করতে সাহায্য করে

২৭) পুরুষের শুক্রাণু বৃদ্ধিতে সাহায্য করে

২৮) কিডনির পাথর কমাতে সাহায্য করে

২৯) বিভিন্ন ধরনের প্রদাহ জনিত সমস্যা দূর করে থাকে

৩০) গর্ভবতী মায়েদের পুষ্টি জনিত সমস্যা দূর করে থাকে

আশা করি আপনারা আজওয়া খেজুরের ৩০ টি উপকারিতা সম্পর্কে বুঝতে পেরেছেন। আজওয়া খেজুর খাওয়ার এইগুলো হলো উপকারিতা। আপনারা চেষ্টা করবেন নিয়মিত আজওয়া খেজুর খাওয়ার জন্য। প্রতিদিন খেতে না পারলেও একটা নির্দিষ্ট সময় পর পর খাওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার উপরের যেকোন সমস্যা দূর করতে সাহায্য করবে আজওয়া খেজুর। এই ছিলো আজওয়া খেজুর খাওয়ার ৩০ টি উপকারিতা।

আজওয়া খেজুর সম্পর্কে সুন্দর একটি হাদিস

আজওয়া খেজুর সম্পর্কিত অনেক হাদিস পাওয়া যায়। আজওয়া খেজুরের হাদিস গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি। একদা রাসুলুল্লাহ (সঃ) এর কাছে এক সাহাবি আসলেন উনার হৃদরোগ জনিত সমস্যা নিয়ে। রাসুলুল্লাহ (সঃ) তাকে আজওয়া খেজুর খাওয়ার জন্য বলছিলেন। এরপর তিনি হৃদরোগ জনিত সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন।

রাসুলুল্লাহ (সঃ) আরো বলছেন, যে ব্যাক্তি সকাল বেলা আজওয়া খেজুর খেয়ে ঘর থেকে বের হবে তাহলে সে ব্যাক্তিকে কোন জাদু টোনা এবং কোম বিষ তাকে ক্ষতি করতে পারবে না। যেকোন বিষক্রিয়া থেকে সে মুক্তি পাবে।

আপনারা চেষ্টা করবেন আপনাদের সাধ্যমতো আজওয়া খেজুর খাওয়ার জন্য। আজওয়া খেজুরের অনেক গুন পাওয়া যায়, যার কারণে আমাদের নিয়মিত আজওয়া খেজুর খাওয়া প্রয়োজন।

আমাদের শেষ কথা

আশা করি আজওয়া খেজুর সম্পর্কিত আজকের এই পোস্ট আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের এই আর্টিকেল আজওয়া খেজুর খাওয়ার ৩০টি কার্যকারী উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। আমরা আরো আলোচনা করেছি আজওয়া খেজুরের বর্তমান দাম ও আজওয়া খেজুর চেনার উপায় কি সে সম্পর্কে। আমাদের লিস্টে আরো ছিলো আজওয়া খেজুরের ইতিহাস এবং আজওয়া খেজুর সম্পর্কে সুন্দর একটি হাদিস। আল্লাহ হাফেজ।

বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কী জেনে নিন

মেয়ে শিশুদের ইসলামিক আধুনিক নাম

আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন পোস্ট। আমাদের আজকের পোস্টের বিষয় হচ্ছে বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কী। আমরা কম বেশি সবাই বিকাশ একাউন্ট ব্যবহার করে থাকি। কম বেশি বললে ভূল হবে, বাংলাদেশের অধিকাংশ মানুষ বিকাশ একাউন্ট ব্যবহার করে থাকি। 

বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কী জেনে নিন

বিকাশ একাউন্টের মাধ্যমে আমরা হাজার হাজার টাকা ট্রান্সফার করে থাকি এক একাউন্ট থেকে অন্য একাউন্টে। এক বিকাশ একাউন্ট থেকে অন্য বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করার সময় আমাদের ভূলের কারণে অন্য একাউন্টে টাকা চলে যায়। আমরা তখন অনেক হতাশ হয়ে পরি। 

আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে আমি শেয়ার করবো বিকাশ একাউন্ট থেকে ভুলে টাকা চলে গেলে আমাদের করণীয় কী। কীভাবে আমরা টাকা গুলো ফেরত পেতে সে বিষয়ে আমাদের আজকের আর্টিকেল।

বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে তাকে জানাবেন না 

আমরা অনেক সময় বিকাশ একাউন্টে যে নাম্বারে টাকা পাঠানোর কথা ভূলে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দেয়। মানষ মাত্র ভূল, নাম্বার টাইপ করার সময় আমাদের ভুলে একটার যায়গায় অন্য নাম্বার টাইপ হয়ে যেতে পারে। এই অবস্থায় আপনার প্রথম কাজ হবে আপনি যে নাম্বারে টাকা দিয়েছেন তাকে এই বিষয়ে না জানানো। 

কারণ আমরা মানুষ কোন কিছুর লোভ সামলাতে পারি না, টাকা হয়লে তো কোন কথায় নাই। যার কাছে টাকা গেছে সে হয়তো খেয়াল করতে নাও পারে, এরমধ্যে আপনি যদি তাকে জানিয়ে দেন তাহলে টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি। তাই প্রথম কাজ তাকে না জানানো।

নন বিকাশ একাউন্টে ভুলে টাকা চলে গেলে টাকা পাঠানো ক্যানসেল করুন

বিকাশের নতুন আপডেট অনুযায়ী যাদের নাম্বারে বিকাশ একাউন্ট খোলা থাকবে না তাদের নাম্বারেও টাকা পাঠানো যাবে।  যদি কোনো নন বিকাশ একাউন্ট নাম্বারে টাকা চলে যায় ভূলে তাহলে সাথে সাথে ট্রানজেকশন আইডি টি ক্যানসেল করে দিন। 

আপনার মোবাইলে থাকা বিকাশ অ্যাপসের সেন্ড মানি অপশনে গিয়ে যদি ক্যানসেল করার অপশন দেখতে পান তাহলে বুঝে নিবেন নাম্বারটিতে এখনো বিকাশ একাউন্ট খোলা হয়নি। সে ক্ষেত্রে আপনি যদি ক্যানসেল করেন তবে আপনার বিকাশ একাউন্টে সেই টাকা আবার ব্যাক চলে আসবে।

বিকাশ কাস্টমার কেয়ারে কল করা

কোন কারণে যদি আপনার বিকাশ একাউন্ট থেকে ভূল নাম্বারে টাকা চলে যায় তাহলে বিকাশ কাস্টমার কেয়ারে কল করতে পারেন। আমরা অনেকেই বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিলে কি করতে হবে তা বুঝে উঠতে পারি না। তাদের প্রধান কাজটাই হবে যত দ্রুত সম্ভব কাস্টমার কেয়ারে কল দিয়ে বিষয়টি জানানো। 

আগে আপনার উপরে বর্ণিত উপায় গুলো দেখতে হবে, উপরে বর্ণিত উপায় গুলোতে যদি কোন কাজ না হয় তবে অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারে কল দিতে হবে। কল দেওয়ার পরে বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনার একাউন্ট সম্পর্কীত তথ্য দিতে বলবে। 

আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন তাহলে বিকাশ থেকে সে নাম্বার টি বন্ধ করে দিবে, তাহলে সে আর আপনার টাকা টি তুলতে পারবে না। এইভাবে ভুল নাম্বারে টাকা গেলে টাকা ফেরত নিয়ে আসতে পারবেন।

থানায় জিডি করা

বিকাশ কাস্টমার কেয়ারে কল দেওয়ার পর যদি তারা আপনাকে থানায় জিডি করতে বলে তাহলে আপনাকে থানায় জিডি করার প্রয়োজন হবে। থানায় জিডি করার পর জিডির কপিটি নিয়ে আপনাকে বিকাশ কাস্টমার কেয়ারে যেতে বলবে। 

তারপর বিকাশ থেকে সে ব্যাক্তিকে কল দিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য বলা হবে। এখন যদি সে ব্যাক্তিটি টাকা নিজের বলে দাবি করে তাহলে তাকে প্রমাণ দিতে বলা হবে, সে যদি কোন প্রামাণ দিতে না পারে তাহলে আপনার টাকা আবার ফেরত চলে আসবে। 

এইভাবে আপনি চাইলে আপনার বিকাশ একাউন্ট থেকে ভূলে চলে যাওয়া টাকা ফেরত নিয়ে আসতে পারবেন। 

আমাদের শেষ কথা

আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের বিকাশ একাউন্ট থেকে টাকা ভূলে অন্য বিকাশ একাউন্টে চলে গেলে কিভাবে ফেরত পাবেন। আমি উপরে যে যে বিষয় গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো ব্যবহার করে আপনার বিকাশের টাকা ফেরত পাবেন। আপনাদের বিকাশ একাউন্ট নিয়ে কোন ধরণের প্রশ্ন থাকলে আমাদের জিজ্ঞেস করতে পারেন, আমরা চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে।

বিকাশ এজেন্ট ব্যবসা করার ১০ টি কার্যকরী নিয়ম Bkash Agent Business

বিকাশ এজেন্ট ব্যবসা করার ১০ টি কার্যকরী নিয়ম-বিকাশ কি সে সম্পর্কে আমরা সবাই অবগত আছি। বিকাশের মাধ্যমে খুব সহজে টাকা লেনদেন করা যায়। লেনদেন করা সহজ বলে বাংলাদেশ অধিকাংশ মানুষ বিকাশ ব্যবহার করে থাকে। বিকাশ থেকে টাকা উত্তোলন এবং বিকাশে টাকা ক্যাশ-ইন পর্যন্ত আমরা বিকাশ এজেন্ট এর মাধ্যমে করা লাগে। আপনিও চাইলে বিকাশ এজেন্ট ব্যবসা শুরু করতে পারবেন। 

বিকাশ এজেন্ট ব্যবসা করার ১০ টি কার্যকরী নিয়ম Bkash Agent Business, বিকাশ এজেন্ট হতে কি কি প্রয়োজন হয়, বিকাশ এজেন্ট ব্যবসা করার নিয়ম, বিকাশ কমিশন,

আমাদের আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন বিকাশ এজেন্ট হতে কি কি লাগে, বিকাশ এজেন্ট হতে কত টাকা লাগে এবং বিকাশ এজেন্ট ব্যবসা করলে কত টাকা কমিশন পাওয়া যায়। বিস্তারিত জানতে আমাদের আর্টিকেল সম্পূর্ণ দেখুন।

বিকাশ এজেন্ট হতে কি কি প্রয়োজন হয়  

বিকাশ এজেন্ট ব্যবসা শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে বিকাশ এজেন্ট হতে কি কি প্রয়োজন হয়। কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দেওয়া লাগবে বিকাশ এজেন্ট হওয়ার জন্য। বিকাশ এজেন্ট হওয়ার জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। যেগুলো থাকলে আপনি বিকাশের এজেন্ট হতে পারবেন। তাহপে চলুন দেখে নেওয়া যাক বিকাশ এজেন্ট হতে কি কি প্রয়োজন হয়।  

  • আমাদের সবার মনে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে বিকাশ এজেন্ট হতে কি কোন টাকা দেওয়া লাগে? আসলে বিকাশ এজেন্ট হওয়ার জন্য আপনাকে কোন টাকা দেওয়ার প্রয়োজন হবে না। শুধু মাত্র আপনাকে ৪০০-৫০০ টাকা খরচ করে একটা বিকাশের এজেন্ট সিম ক্রয় করতে হবে।  
  • বিকাশের এজেন্ট হওয়ার জন্য আপনার অবশ্যই একটা দোকান থাকা লাগবে। দোকানটি অবশ্যই আপনার নিজস্ব দোকান হতে হবে। দোকানটি এমন যায়গায় হতে যেনো মানুষ সহজে দেখতে পাই এবং এজেন্ট এর ব্যবসা ভালোভাবে চলবে সেটার নিশ্চয়তা দিতে হবে।  
  • আপনার পৌরসভা বা ইউনিয়ন কতৃক একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে। এর সাথে প্রয়োজন হবে একটা টিন সার্টিফিকেট।  
  • বিকাশ এজেন্ট হওয়ার জন্য আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এবং একটি সিমকার্ড। জাতীয় পরিচয় পত্র এবং ছবি সত্যায়িত করতে হবে।  

আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিকাশ এজেন্ট হওয়ার জন্য আপনাদের কি কি জিনিসের প্রয়োজন হবে।  

বিকাশ এজেন্ট ব্যবসা করার নিয়ম  

আমাদের আর্টিকেলের এই অংশে আমরা জানবো বিকাশ এজেন্ট ব্যবসা করার নিয়ম সম্পর্কে। একটা ব্যবসা করার আগে আমাদেরকে অনেক কিছু দিক বিবেচনা করতে হয়। তেমনি বিকাশ এজেন্ট হওয়ার পর আমাদের ঠিক তেমন ব্যবসায় লাভ করার উপায় খুজতে হবে। আপনি যদি উপরে শর্তাবলি পূরণ করার মাধ্যমে বিকাশের এজেন্ট হয়ে থাকেন, তাহলে বিকাশ এজেন্ট ব্যবসা করার নিয়ম সম্পর্কে অবগত থাকতে হবে। আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে এই সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিকাশ এজেন্ট ব্যবসা করার নিয়ম সম্পর্কে।  

  • বিকাশ এজেন্ট হওয়ার পর আপনাকে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমান টাকা লেনদেন করতে হবে। আপনাকে প্রতিদিন ২,০০০ (দুই হাজার) টাকা লেনদেন করতে হবে।  
  • আপনার এজেন্ট অ্যাকাউন্টে সর্বনিম্ন ৭,০০০ (সাত হাজার) টাকা রাখতে হবে। সাত হাজার টাকা কাছাকাছি আসলে আপনাকে আবার টাকা লোড করতে হবে।  
  • বিকাশ এজেন্ট হওয়ার পর আপনার অ্যাকাউন্টে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা ডিপোজিট করতে হবে।  
  • চেষ্টা করবেন আপনার সে এলাকার মানুষদেরকে বিকাশ অ্যাকাউন্ট খুলে দেওয়ার। বিকাশ একাউন্ট খুলে দেওয়ার মাধ্যমে আপনি কিছু টাকা কমিশন পাবেন। এখন যেহেতু ঘরে বসে সবাই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারে তাই এইটার আশা না করাই ভালো।  

বিকাশ এজেন্ট কমিশন কত টাকা  

আমাদের সবার মনে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে বিকাশ এজেন্ট ব্যবসা করলে কত টাকা কমিশন পাওয়া যায়। যারা বিকাশ এজেন্ট হয়েছেন বা হওয়াএ চিন্তা করতেছেন তাদের এই বিষয়ে জানা প্রয়োজন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিকাশ এজেন্ট হলে কত টাকা কমিশন পাওয়া যায়। বিস্তারিত আলোচনা করা হলো:-  

  • আপনি যদি *২৪৭# দিয়ে বিকাশে লেনদেন করে থাকেন, তাহলে আপনি প্রতি ১০০০ টাকার বিপরীতে কমিশন পাবেন ৪.১০ টাকা। অর্থাৎ আপনি যদি ১০০০ টাকা লেনদেন করেন তাহলে কমিশন পাবেন ৪.১০ টাকা, ১০,০০০ টালা লেনদেন করলে কমিশন পাবেন ৪১ টাকা, ১০০,০০০ টাকা লেনদেন করলে কমিশন পাবেন ৪১০ টাকা।  
  • আপনি যদি বিকাশ এজেন্ট অ্যাপ থেকে লেনদেন করে থাকেন, তাহলে আপনি প্রতি ১০০০ টাকা লেনদেন করার বিপরীতে কমিশন পাবেন ৪.৫০ টাকা। অর্থাৎ আপনি যদি ১০০০ টাকা লেনদেন করেন তাহলে কমিশন পাবেন ৪.৫০ টাকা, ১০,০০০ টালা লেনদেন করলে কমিশন পাবেন ৪৫ টাকা, ১০০,০০০ টাকা লেনদেন করলে কমিশন পাবেন ৪৫০ টাকা।  
  • বিকাশ এজেন্ট হওয়ার পর আপনাকে একটা বিকাশ এজেন্ট অ্যাপ দেওয়া হবে। এই অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি নিরাপদে টাকা লেনদেন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি যেকোন বিল পরিশোধ করতে পারবেন। এইখান থেকেও আপনি একটা কমিশন পাবেন। তাছাড়া আপনার প্রতিদিনের লেনদেনের তালিকা দেখতে পারবেন। যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কত টাকা লেনদেন হয়েছে।  

আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিকাশ এজেন্ট ব্যবসায় কি পরিমান কমিশন পাওয়া যায়। বিকাশ এজেন্ট কমিশন কত টাকা এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।  

বিকাশের ব্যবসা করার ১০ টি উপায়  

আপনারা ইতোমধ্যে বিকাশ এজেন্ট হওয়ার জন্য কি কি প্রয়োজন, বিকাশ এজেন্ট ব্যবসা করার নিয়ম এবং বিকাশের এজেন্ট কমিশন কতা টাকা সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। এখন আমরা জানবো বিকাশ ব্যবসা করার ১০ টি নিয়ম সম্পর্কে। তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক:-  

  • বিকাশের এজেন্ট ব্যবসা করার জন্য প্রথমে আপনাকে নিজস্ব দোকান দিতে হবে।  
  • পর্যাপ্ত পরিমানে মূলধন রাখতে হবে। যেনো বিকাশের এই ব্যবসা অনেক সময় ধরে পর্যন্ত করা যায়।  
  • চেষ্টা করবেন আপনার আশে পাশের মানুষকে বিকাশ একাউন্ট করে দেওয়ার জন্য। এতে আপনার দোকানে কাস্টমার বৃদ্ধি পাবে।  
  • কৌশল এর মাধ্যমে বিকাশের লেনদেন বাড়ানোর চেষ্টা করবেন। কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করুন, যেন আশে পাশে অন্য দোকান থাকলেও আপনার দোকানে লেনদেন করে।  
  • ব্যবসায়িক এলাকা বা বাজার এলাকা, যেখানে মানুষ এর যাতায়াত বেশি এইসব যায়গায় বিকাশের দোকান দেওয়ার চেষ্টা করবেন।  
  • বিকাশ এজেন্ট ব্যবসায় সফলতা পাওয়ার জন্য প্রয়োজন হবে আপনার মনোবল। কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন।  
  • আপনার ব্যাক্তিগত লেনদেন গুলো আপনার এজেন্ট একাউন্ট দিয়ে করবেন। এতে করে আপনি কমিশন পাবেন এবং প্রতিদিনের লেনদের টার্গেট পূরন করতে পারবেন।  
  • নিয়মিত বিকাশ এজেন্ট অ্যাপ ব্যবহার করুন। কারণ বিকাশ এজেন্ট অ্যাপে কমিশন বেশি পাওয়া যায়।  
  • বিকাশের প্রতিটি লেনদেন সতর্কতার সাথে করবেন। প্রতিটি লেনদেন সম্পূর্ণ করার পর আপনার ব্যালেন্স চেক করুন।  
  • চেষ্টা করবেন আপনার মূলধনের পরিমান বাড়ানোর জন্য। আপনার পাওয়া কমিশন থেকে চাইলে মূলধনে কাজে লাগাতে পারেন কিছু। এতে করে আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি পাবে।  

আমাদের শেষ কথা  

আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করেছি বিকাশ এজেন্ট ব্যবসা করার ১০ টি কার্যকরী নিয়ম সম্পর্কে। আমরা আলোচনা করেছি বিকাশ এজেন্ট হতে কি কি লাগে, বিকাশ এজেন্ট ব্যবসা করার নিয়ম এবং বিকাশ এজেন্টে কত কমিশন পাওয়া যায় সে সম্পর্কে। বিকাশ এজেন্ট সম্পর্কে আপনাদের আর কোন মতামত থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করবো।