আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি জিনিস হলো রসুন। এই রসুন আমরা বিভিন্ন সুস্বাদু তরকারি রান্নার কাজে ব্যবহার করে থাকি। আবার রসুন কাঁচা বা রান্না করেও খাওয়া হয়ে থাকে। আমাদের রান্না করা তরকারির স্বাদ বৃদ্ধি করার জন্য আমরা রসুন ব্যবহার করে থাকি।
পোস্ট সূচিপত্রঃ- আবার এই রসুন কাঁচা খাওয়ার রয়েছে অনেক ঔষধি গুন। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানবো খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা এবং কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে।
বর্তমান সময়ে মানুষ রসুনকে রান্নার মশলা হিসেবে ব্যবহার করে থাকে। কিন্তু প্রাচীনকালে এই রসুন ব্যবহৃত হতো বিভিন্ন ধরনের ঔষধ হিসেবে। খালি পেটে কাঁচা রসুন খাওয়ার উপকার এবং রসুন খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করবো।
খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
রসুন সাধারণত ব্যবহার হয়ে থাকে রান্না করা তরকারির মশলা হিসেবে। এই রসুন রান্না করা যেকোন তরকারি এতো সুস্বাদু করে দেয় যা বলার অপেক্ষা রাখে না। যার কারণে রসুন রান্না কাজে ব্যবহার করা মশলার তালিকার মধ্যে সবচেয়ে উপরের দিকে থাকে। রসুন বর্তমানে রান্নার কাজে ব্যবহার করলেও প্রাচীনকালে এই রসুনকে বিভিন্ন রোগের ঔষুধ হিসেবে ব্যবহার করা হতো। এই রোগ সারানোর রয়েছে কার্যকরী গুন। আমাদের বিভিন্ন ধরনের অসুখ বা রোগ-বালাই থেকে আমাদের সুস্থ রাখে।
তবে রসুন খাওয়ার উপকারিতার পাশাপাশি এতে রয়েছে বিভিন্ন ধরনের অপকারিতা। অতিরিক্ত বা প্রয়োজনের বেশি রসুন খেয়ে ফেললে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আমরা আজকের এই আর্টিকেলের মধ্যে শেয়ার করবো রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। তাহলে চলুন রসুন এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
কাঁচা রসুন খাওয়ার উপকারিতা
রসুন মশলার কাজে ব্যবহারের সাথে সাথে ব্যবহার করা হয় বিভিন্ন রোগের ঔষুধ হিসেবে। কাঁচা রসুন খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। নিচে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো:-
হ্রদপিন্ডের শক্তি বৃদ্ধিতে:- আমাদের মধ্যে অনেকের হ্রদপিন্ডের সমস্যাটা আছে। বিভিন্ন ডাক্তার দেখানোর পরেও আমরা এই রোগ থেকে সহজে মুক্তি পাই না। যাদের হ্রদপিন্ডের সমস্যা আছে তারা সকালবেলা খালি পেটে ৩-৪ কোয়া কাঁচা রসুন খেয়ে নিবেন। এতে করে আপনার শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং হ্রদপিন্ড শক্তিশালী হয়ে যাবে। হ্রদপিন্ডের ব্লগ গুলো আর থাকবে না এবং রক্ত সঞ্চালনে কোন ব্যাঘাত সৃষ্টি করবে না।
রক্ত সঞ্চালনের ক্ষমতা বৃদ্ধি করে:- আমরা যদি সকালে নিয়ম করে খালি পেটে ২-৩ কোয়া কাঁচা খায়, তাহলে আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করবে। এর ফলে আমাদের রক্ত জনিত যেকোন সমস্যা থেকে মুক্তি পাবো।
পুরষের যৌন ক্ষমতা বৃদ্ধি করে:- অনেক পুরুষ আছে যারা যৌন সমস্যায় ভুগতেছেন। নিজের লজ্জার কারণে কোন ডাক্তার বা কবিরাজ দেখাতে পারতেছেন না। তারা চাইলে কাঁচা রসুন খেতে পারেন। কাঁচা রসুন খাওয়ার ফলে পুরুষের যৌন জনিত সমস্যা দূর করে। কেউ যদি সকালে খালি পেটে ২-৩ কোয়া কাঁচা রসুন খায় তাহলে তার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। ভালো ফলাফল পেতে চাইলে নিয়মিত কাঁচা রসুন সেবন করুন।
উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে:- আমাদের অনেকের মধ্যে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে। হঠাৎ হঠাৎ আমাদের রক্তচাপ বেড়ে যায়। এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন সকাল বেলা ১-২ কোয়া কাঁচা রসুন খেতে পারেন।
ফুসফুসের সমস্যা দূর করে:- যারা ফুসফুস জনিত সমস্যায় ভুগতেছেন তারা নিয়মিত কাঁচা রসুন সেবন করতে পারেন। প্রতিদিন সকালবেলা খালি পেটে ২-৩ কোয়া পরিমান কাঁচা রসুন চিবিয়ে খেতে পারলে আমাদের ফুসফুসের সমস্যা গুলো খুব সহজে ঠিক হয়ে যাবে।
হাড়ের শক্তি বাড়ায়:- যারা একটু চিকন বা যারা একটু ওজনে একটু কম হয়ে থাকে তাদের মধ্যে হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আবার সুস্থসবল মানুষেরও হাড়ের সমস্যা দেখা দিতে পারে। হাড় ক্ষয় এবং হাড়ের শক্তি কমে যায়। হাড়ের শক্তি বৃদ্ধি করার জন্য প্রতিদিন সকালে ২-৩ কোয়া পরিমান কাঁচা রসুন খেতে পারেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে:- সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তারা প্রতিদিন সকালবেলা খালি পেটে ২-৩ কোয়া পরিমান কাঁচা রসুন খেতে পারেন। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
ত্বক ভালো রাখতে সাহায্য করে:- যাদের মুখে বয়সের চাপ পড়ে গেছে বা মুখে বিভিন্ন ধরনের দাগে ভরে গেছে তারা রসুন এর সাহায্যে তা ঠিক করতে পারবেন। ত্বকের বয়সের চাপ কমানোর জন্য প্রতিদিন ২-৩ কোয়া রসুন খেতে পারেন। আবার যাদের ত্বকে বিভিন্ন দাগে ভরে গেছে তারা রসুন এর রস মুখে দিতে পারেন তবে এটি বেশি দেওয়া যাবে না। অল্প পরিমানে মুখে লাগাবেন।
কাঁচা রসুন খেলে কি ক্ষতি হয়
আমরা এতক্ষন সকালে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি। সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার ফলে যে রকম উপকারিতা আছে ঠিক তেমনি অতিরিক্ত খাওয়ার ফলেও আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। আমরা এখন আলোচনা করবো কাঁচা রসুন খেলে কি ক্ষতি হয়।
১) রসুন আমাদের রক্তের ঘনত্বের পরিমান কমিয়ে দেয়। যারা অ্যাস্পিরিন, ওয়ারফারিন, ইত্যাদি ঔষুধ সেবন করে থাকেন তারা চেষ্টা করবেন অতিরিক্ত রসুন না খাওয়ার জন্য।
২) কোন গর্ভবতী নারী যদি কাঁচা রসুন খেয়ে থাকেন তাহলে খাওয়া বন্ধ করে দিন। কারণ গর্ভবতী নারীরা কাঁচা রসুন খেলে তাদের প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। এছাড়াও শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় কাঁচা রসুন না খাওয়া উচিত। কারণ কাঁচা রসুন খেলে দুধের স্বাদ নষ্ট হয়ে যায়।
৩) অতিরিক্ত পরিমানে কাঁচা রসুন খাওয়ার ফলে আমাদের হাইফিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত কাঁচা রসুন খাওয়ার ফলে আমাদের কর্নিয়া এবং আইরিশ এর মাঝে রক্ত ক্ষরণ হতে পারে।
৪) অতিরিক্ত পরিমানে কাঁচা রসুন খাওয়ার ফলে আমাদের মুখ থেকে দুর্গন্ধ ছড়াতে পারে। আবার আমরা যারা ইসলাম ধর্ম পালন করি তারা কাঁচা রসুন খাওয়ার পর নামাজ বা কোন ইবাদত করতে পারবো না।
৫) রসুনে সালফার থাকার কারণে অতিরিক্ত কাঁচা রসুন খাওয়ার ফলে আমাদের পেটে সমস্যা হতে পারে এবং আমাদের গ্যাস্টিক জনিত সমস্যা বৃদ্ধি পাবে।
৬) রসুনের মধ্যে থাকা রাসায়নিক উপাদান অ্যালিসিন এর কারণে আমাদের লিভাবে বিষক্রিয়া হতে পারে।
প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেলে কি হয়
আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি সকালে খালি পেয়াতে রসুন খেলে কি হয় সে বিষয়ে। আপনাদের জন্য আবারো আলোচনা করতেছি প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেলে কি হয়৷ সকালে কাঁচা রসুন খাওয়ার অনেক উপকারিতা রয়েছে, রসুনকে আয়ুর্বেদ ঔষুধ হিসেবেও ধরা হয়ে থাকে। সকালে কাঁচা রসুন খাওয়ার ফলে আমাদের রক্তের মধ্যে থাকা ক্ষতিকর কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এর মাত্রা কমাতে সাহায্য করে থাকে।
কাঁচা রসুন খাওয়ার ফলে স্ট্রোক, হৃদরোগএ হার্ট অ্যাটাক জনিত সমস্যা থেকে আমাদের মুক্তি দিয়ে থাকে। রসুনে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মানুষের মধ্যে থাকা বিভিন্ন ক্ষতিকারক জিনিস দূর করে থাকে।
সকালবেলা খালি পেটে ২-৩ কোয়া রসুনের কোয়া খেলে উচ্চরক্তচাপ জনিত সমস্যা দূর হয়ে যায়। রসুনের কোয়া মূত্রাশয় এবং লিভাবের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। রসুনের মধ্যে রয়েছে ভিটামিন সি, বি১, বি৬ এতে আরো রয়েছে আয়রন ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম ইত্যাদি আয়রন।
কাঁচা রসুন খাওয়ার সঠিক নিয়ম
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। খালি পেটে রসুন খাওয়ার অনেক উপকার পাওয়া যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে কাঁচা রসুন খাওয়ার সময়। অনেকে রসুন কাঁচা চিবিয়ে খেতে পারে না। তাই আমরা এখন জানবো কিভাবে কাঁচা রসুন চিবিয়ে খাওয়া যায়।
রসুন খালি পেটে খেলে বেশি উপকার পাওয়া যায়। সকালে আমাদের পেট খালি থাকে তাই আমরা রসুন সকালে খেয়ে থাকি। কিন্তু আপনি চাইলে দিনের যেকোন সময় এই রসুন খেতে পারেন। খালি পেটে খেতে পারলে উপকার বেশি পাওয়া যায় কিন্তু আপনি খালি পেটে খেতে না পারলে ভরা পেটেও কাঁচা রসুন খেতে পারেন।
আপনি যদি কাঁচা রসুন সরাসরি খেতে না পারেন তাহলে ধনেপাতার সাথে বেটে খেতে পারেন। আবার চাইলে নারিকেল, দই, বা পানির সাথে মিশিয়েও খেতে পারেন। আবার অনেকে আছেন কাঁচা রসুন খেতে চান না কারণ মুখে দুর্গন্ধ হবে বলে। এইটারও সমাধান আছে, রসুন খাওয়ার পর ভালোভাবে টুথপেষ্ট বা মাজন ব্যবহার করে দাত পরিষ্কার করে ফেলবেন এবং ভালো ভাবে মুখে পানি দিয়ে গড়গড়া করে কুলি করে ফেলবেন।
রাতে ঘুমানোর আগে রসুন খেলে কি হয়
আপনাদের মধ্যে যাদের রাতে ঘুম কম হয় বা রাতে ঘুমাইতে সমস্যা হয়ে থাকে তারা ২ কোয়া রসুন বেটে হালকা গরম করা দুধের সাথে মিশিয়ে পান করতে পারেন। এতে করে আপনার খারাপ কোলেস্টেরল গুলো ঠিক হয়ে যাবে এবং আপনি রাতে ঠিকমতো ঘুমাতে পারবেন।
আবার যাদের কফ, অ্যাজমা ও নিউমোনিয়ার মত রোগ আছে তারা নিয়মিত রসুন খেতে পারেন। এর ফলে আপনাদের এই রোগ গুলো হওয়া কমে যাবে। প্রতি রাতে দুধের সাথে রসুনের পেস্ট মিশিয়ে পান করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে।
খাওয়ার পদ্ধতি:- প্রথমে চুলার মধ্যে পরিমান মত দুধ গরম করতে দিন এবং সেখানে ২ কোয়া রসুন হালকা চ্যাপ্টা করে দুধের মধ্যে দিয়ে দিন। কিছুক্ষন দুধ গরম হওয়ার পর চুলা থেকে নামিয়ে ফেলুন এবং পান করুন।
পরিশেষে আমাদের মন্তব্য
প্রিয় ভাই, আপনি রসুন সম্পর্কিত যা জানতে চেয়েছেন আশা সব কিছুর উত্তর পেয়ে গেছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে আমাদের কি কি উপকার হতে পারে। রসুন আয়ুর্বেদ ঔষুধ যা মানুষের অনেক রোগ সারাতে সাহায্য করে থাকে। তাই পোস্টে উল্লেখিত রোগ গুলো থেকে বাঁচতে চাইলে নিয়মিত কাঁচা রসুন খেতে পারেন। আবার অতিরিক্ত কাঁচা রসুন খাওয়ার অপকারিতা এবং কারা কাঁচা রসুন খেতে পারবে না সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে।

No comments:
Post a Comment