ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা চেক করুন সহজ উপায়ে

শীতে শিশুর যত্নে কার্যকরী কিছু টিপস!

আপনি কি ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করেছেন? আবেদন করার পর ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা সেটা চেক করতে পারতেছেন না? তাহলে আজকের পোস্ট আপনার জন্য। এই পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে ড্রাইভিং লাইসেন্স চেক করতে হয় বা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায় সম্পর্কে। আজকের এই পোস্ট থেকে লাইসেন্স দেখার বিস্তারিত উপায় সম্পর্কে জেনে নিতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা চেক করুন সহজ উপায়ে, ড্রাইভিং লাইসেন্স চেক করা সফটওয়্যার, রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

রাস্তায় গাড়ি চালানোর জন্য আমাদের ড্রাইভিং লাইসেন্স এর প্রয়োজন হয়ে থাকে৷ লাইসেন্স ব্যাতিত গাড়ি চালানো সম্পূর্ণ বেআইনি কাজ। লাইসেন্স ছাড়া কোন ড্রাইভারের রাস্তায় গাড়ি চালানোর কোন অনুমতি নাই। তাই আমাদের ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে হয়। আবেদন করার পর অনলাইন বা মোবাইল এর মাধ্যমে খুব সহজে চেক করে জেনে নেওয়া যায় ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান অবস্থা। ড্রাইভিং লাইসেন্স সঠিকভাবে হয়েছে কিনা সেটা আমাদের জানার প্রয়োজন হয়ে থাকে৷ তাহপে চলুন শুরু করি আমাদের আজকের পোস্ট ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো এই সম্পর্কে। 

ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো

আমরা এখন জানবো ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায় সম্পর্কে। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করে থাকেন তাহলে সেটি হয়েছে কিনা চেক করার প্রয়োজন হয়ে থাকে। ড্রাইভিং লাইসেন্স অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। যেটি ছাড়া আমরা রাস্তায় কোক ধরনের যানবাহন চালাতে পারবো না। 

ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমাদের দুইটি উপায় অবলম্বন করতে হবে। দুইটি (০২) টি উপায়ে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবো। উপায় ২ টি নিচে উল্লেখ করা হলো-

  • এসএমএসের (SMS) মাধ্যমে
  • মোবাইল অ্যাপের মাধ্যমে

উপরে উল্লেখ করা দুটি উপায় ব্যবহার করে আমরা খুব সহজে আমাদের ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা সেটা চেক করতে পারবো। এখন আমরা দেখে নিবো কিভাবে আপনারা এই দুটি উপায় ব্যবহার করে লাইসেন্স হয়েছে কিনা সেটা চেক করবেন।

এসএমএসের (SMS) মাধ্যমে

এসএমএস এর মাধ্যমে আমরা খুব সহজে আমাদের ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা জানতে পারবো। মোবাইল ফোন ব্যবহার করে আপনার যেকোন সিম থেকে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। এটি ছাড়া আমরা বৈধভাবে গাড়ি চালাতে পারবো না। বাংলাদেশের আইন অনুযায়ী একজন ব্যাক্তির ১৮ বছর পূরণ হওয়ার পর লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবে।

যারা ইতিমধ্যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন তাদের ড্রাইভিং লাইসেন্স চেক করতে হয়। আমরা একখন দেখাবো আপনি লিভাবে এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন। ড্রাইভিং লাইসেন্স আবেদন করার সময় আমাদের একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়, চেক করার সময় আমাদের এই রেফারেন্স নাম্বারের প্রয়োজন হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন।

প্রথমে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মেসেজ অপশনে প্রবেশ করুন। সেখানে টাইপ করুন DL <স্পেস> আপনার রেফারেন্স নাম্বার এরপর সেন্ড করুন 26969 নাম্বারে। DL লেখার পর একটা স্পেস দিয়ে আপনার কাছে থাকা রেফারেন্স নাম্বার টাইপ করুন, যেমন:- DL 738362992 এরপর পাঠিয়ে দিন 26969 নাম্বারে।

মেসেজ পাঠানোর কিছুক্ষন পর আপনার মোবাইলে একটা ফিরতি মেসেজ আসবে যেখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা জানা যাবে। এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে আপনার ৩ টাকা ব্যালেন্স থেকে কেটে ফেলবে।

মোবাইল অ্যাপের মাধ্যমে

আমরা মোবাইল অ্যাপ ব্যবহার করেও অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবো। এরজন্য আপনাকে একটা অ্যাপ ইন্সটল করতে হবে। যেটি ব্যবহার করে আমরা খুব সহজে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবো। আপনার যদি একটি এন্ড্রয়েড ফোন থাকে তাহলে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন।

মোবাইল অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আপনাকে একটা অ্যাপ ইন্সটল করতে হবে। প্রথমে গুগুল প্লে স্টোর থেকে DL Checker অ্যাপটি ইন্সটল করতে হবে। আপনি গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ দিবেন DL Checker লিখে অথবা এই লিংকে ক্লিক করেও আপনি অ্যাপটি ইন্সটল করতে পারবেন।

ইন্সটল হওয়ার পর DL Checker অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এরপর ড্রাইভিং লাইসেন্স নাম্বার বা রেফারেন্স নাম্বারা দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। লাইসেন্স নাম্বার বা রেফারেন্স নাম্বার দেওয়ার পর Status পেইজে আপনার ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান অবস্থা জানতে পারবেন।

আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে মোবাইপ অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে হয়।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আপনার রেফারেন্স নাম্বারের প্রয়োজন হবে। রেফারেন্স নাম্বার ছাড়া আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা জানতে পারবেন না। আপনার কাছে যদি রেফারেন্স নাম্বার থাকে তাহলে আমাদের পোস্টে উল্লেখ করা নিয়ম অনুসারে আপনি রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। মোবাইলে এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক অথবা মোবাইপ অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে আপনার রেফারেন্স নাম্বারের প্রয়োজন হবে।

ড্রাইভিং লাইসেন্স চেক করা সফটওয়্যার

ড্রাইভিং লাইসেন্স চেক করা সফটওয়্যার সম্পর্কে এখন আলোচনা করবো। আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি আপনারা ২ টি উপায়ে অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। তারমধ্যে ছিলো এসএমএস এর মাধ্যমে ও অপরটি হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে। মোবাইল অ্যাপটির নাম আমরা শুরুতেই বলেছিলাম। আপনাদের সুবিধার্থে আবারো আলোচনা করছি।

অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার অ্যাপটি হলো DL Checker। আপনারা DL Checker ব্যবহার করে খুব সহজে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। গুগল প্লে স্টোরে DL Checker লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। অথবা এইখানে ক্লিক করে অ্যাপটি ইন্সটল করতে পারবেন।  

রায়হান আইটির শেষ কথা 

ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পর আমাদের সেটর অবস্থা সম্পর্কে জানতে হয়। ড্রাইভিং লাইসেন্স হয়েছে সেটা চেক করার প্রয়োজন হয়ে থাকে। আমাদের এই পোস্টে আমরা আলোচনা করেছি কিভাবে ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা সেটি চেক করার উপায় সম্পর্কে। আমরা দুইটি উপায় শেয়ার করেছি যেগুলো ব্যবহার করে আপনারা খুব সহজে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। মোবাইলে এসএমএস এর মাধ্যমে ও মোবাইপ অ্যাপ ব্যবহার করে খুব সহজে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। আশা করি আজকের এই পোস্ট আপনাদের বেশ কাজে আসবে।


শীতে শিশুর যত্নে কার্যকরী কিছু টিপস

শীতকাল অনেকের জন্য পছন্দের হলেও ছোট শিশুদের জন্য হতে পারে একটু কষ্টকর। শীতের শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রার ওঠানামা শিশুর ত্বক, শ্বাসযন্ত্র এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শীতে শিশুদের সঠিক যত্ন নেওয়া উচিত। অনেক বাবা-মা শিশুর শীতকালীন যত্ন নিয়ে উদ্বিগ্ন থাকেন। তাই এই ব্লগ পোস্টে, আমরা শীতকালে শিশুর যত্ন নিয়ে কার্যকরী কিছু টিপস আলোচনা করব।

শীতে শিশুর যত্নে কার্যকরী কিছু টিপস, শীতকালে শিশুর যত্ন

শীতকালে শিশুরা ঠাণ্ডাজনিত অসুখ যেমন সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ত্বকের শুষ্কতা এবং ঠোঁট ফাটার মতো সমস্যায় বেশি আক্রান্ত হয়। তবে সঠিক যত্ন এবং কিছু কার্যকরী টিপস অনুসরণ করে শিশুর স্বাস্থ্য এবং আরাম নিশ্চিত করা সম্ভব। 

শীতে শিশুর যত্নে কী কী বিষয়গুলো খেয়াল রাখা উচিত এবং কিভাবে তাদের ছোটখাটো অসুখ দূরে রাখা যায়, এই পোস্টে তা বিস্তারিতভাবে জানানো হবে। যারা প্রথমবার বাবা-মা হয়েছেন, তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক হতে পারে, কারণ এসব সহজ পদক্ষেপ আপনার শিশুকে শীতের ঠাণ্ডা থেকে সুরক্ষিত রাখতে এবং সুস্থ রাখতে সাহায্য করবে।

শীতে নবজাতকের যত্ন করণীয় ও পরিচর্যা

নিয়মিত যত্নের মাধ্যমে শীতে শিশুর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এই অংশে আমরা শীতে নবজাতকের জন্য প্রয়োজনীয় পরিচর্যার কিছু কার্যকরী পরামর্শ ও করণীয় বিস্তারিত আলোচনা করব। 

শীতকালে বাচ্চাদের ত্বকের যত্ন

শীতকালে শিশুর ত্বক খুব দ্রুত শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতার কারণে শিশুরা ত্বকের চুলকানি ও অস্বস্তিতে ভোগে। তাই, শীতে শিশুর ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারেন।

ত্বক আর্দ্র রাখাঃ শীতকালে শিশুর ত্বক শুষ্ক হয়ে যায় বলে প্রতিদিন শিশুর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এক্ষেত্রে শিশুর জন্য বিশেষভাবে তৈরি বিভিন্ন বেবি কেয়ার প্রডাক্ট যেমনঃ ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করা যেতে পারে। শীতে বাচ্চাদের জন্য ক্রিম ব্যবহার করলে তাদের ত্বক দীর্ঘ সময় আর্দ্র থাকে এবং শুষ্কতা থেকে রক্ষা পায়।

নিয়মিত তেল মালিশঃ শীতের সময় শিশুর ত্বকের সুরক্ষায় তেল মালিশ খুবই কার্যকরী। ঘরোয়া তেল যেমন নারিকেল তেল, অলিভ অয়েল বা বাদামের তেল দিয়ে প্রতিদিন ত্বকে আলতো করে মালিশ করলে ত্বকের আদ্রতা বজায় থাকে। 

শীত উপযোগী সাবান ও শ্যাম্পুঃ শীতে শিশুর ত্বক শুষ্ক হওয়ার সম্ভাবনা বেশি, তাই এমন সাবান ও শ্যাম্পু ব্যবহার করা উচিত যা প্রাকৃতিক উপাদানযুক্ত। এসব সাবান ও শ্যাম্পু ত্বকের প্রাকৃতিক তেলকে বজায় রাখে এবং শুষ্কতা রোধে সহায়তা করে। 

ঠোঁট ও নাকের যত্নঃ শীতে শিশুর ঠোঁট ও নাক ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। ঠোঁট ফাটা এড়াতে শিশুর ঠোঁটে শিশুদের জন্য বিশেষ লিপ বাম ব্যবহার করতে পারেন। এছাড়াও, নাকের শুষ্কতা থেকে রক্ষা পেতে ন্যাজাল ড্রপ ব্যবহার করতে পারেন, যা শিশুর শ্বাস নিতেও সুবিধা দিবে।

শিশুর নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা

শীতের সময় নবজাতকের পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি অবশ্যই হতে হবে সুরক্ষিত এবং আরামদায়ক পদ্ধতিতে। শিশুর শরীর বারবার ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই নরম, শুষ্ক কাপড় বা টিস্যু ব্যবহার করা উচিত। 

গোসলের ক্ষেত্রে খুব গরম পানি নবজাতকের ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয়, তাই হালকা গরম পানিতে অল্প সময় ধরে গোসল করানো ভালো। সপ্তাহে ২-৩ বার হালকা গরম পানিতে গোসল করানো যথেষ্ট। 

শীতে বাচ্চাদের সঠিক পোশাক নির্বাচন

শীতকালে শিশুর আরাম ও উষ্ণতা বজায় রাখতে সঠিক পোশাক নির্বাচন করতে হবে। এক্ষেত্রে তীব্র শীত থেকে রক্ষা দিবে আবার একইসাথে শিশুর জন্য আরামদায়ক হবে এমন পোশাক বাছাই করুন। 

লেয়ারিং বা স্তরে পোশাক পরিধানঃ শিশুকে একাধিক স্তরে পোশাক পরান, যা লেয়ারিং নামে পরিচিত। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। এমনভাবে পোশাক পরান যাতে আপনি সহজেই লেয়ারের সংখ্যা বাড়াতে বা কমাতে পারেন। 

মোজা, টুপি ও গ্লাভস ব্যবহারঃ শিশুর মাথা, পা ও হাত ঠাণ্ডা থেকে রক্ষা করতে মোজা, টুপি ও গ্লাভস ব্যবহার করুন। মাথা থেকে তাপমাত্রা দ্রুত বের হয়ে যায়, তাই টুপি পরানো অত্যন্ত জরুরি। এছাড়া, পা ও হাত গরম রাখতে মোজা ও গ্লাভস ব্যবহারে শিশুরা আরাম পায়।

নরম ও আরামদায়ক পোশাকঃ শীতে নবজাতক অথবা নিউবর্ন বেবি উলজাতীয় পোশাকে অস্বস্তি বোধ করতে পারে। এজন্য আরামদায়ক ও সুতির পোশাক ব্যবহার করুন। এটি শিশুর ত্বকে কোনো অস্বস্তি তৈরি করবে না। 

ঘরের পরিবেশ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ

ঘর খুব ঠাণ্ডা হয়ে গেলে শিশু নানাবিধ কষ্ট অনুভব করবে। তাই ঘরে হিটার বা অন্যান্য গরম করার যন্ত্র ব্যবহার করে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখুন। শীতকালে জানালা বা দরজা বন্ধ করে রাখা হলেও কিছু সময় পরপর ঘরের দরজা-জানালা খুলে একটু বাতাস চলাচলের ব্যবস্থা করুন। এতে ঘরের মধ্যে সতেজ বায়ু প্রবেশ করে এবং জীবাণু দূর হয়। 

শীতের শুষ্ক আবহাওয়ায় ঘরের আর্দ্রতা কমে যায়। এটি শিশুর ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। ঘরের আর্দ্রতা বজায় রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। অথবা আপনার শিশুকে সকালে একটু রোদে নিয়ে যেতে পারেন। ত্বকে রোদ পড়লেই সেটি থেকে ভিটামিন ডি তৈরি হয় আর সুস্থতার জন্য ভিটামিন ডি অপরিহার্য। 

শীতে বাচ্চাদের সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা

শীতের শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং শরীরকে উষ্ণ রাখার জন্য তাদের খাদ্যে কিছু বিশেষ পুষ্টিকর উপাদান সংযোজন করা উচিত। নিচে কিছু প্রয়োজনীয় উপাদান এবং খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করা হলোঃ

পর্যাপ্ত প্রোটিনসমৃদ্ধ খাবার

শীতকালে সঠিক প্রোটিনসমৃদ্ধ খাবার বাচ্চাদের শরীরকে মজবুত করে। প্রোটিনসমৃদ্ধ খাদ্যগুলোর মধ্যে রয়েছেঃ

  • মাছ ও মাংস
  • ডিম
  • ডাল ও লেগুম
  • পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খাবার

শীতকালে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন এবং মিনারেলসমৃদ্ধ খাবার খুবই প্রয়োজনীয়। নিম্নের খাবারগুলোতে পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলস রয়েছে। 

  • ফল 
  • সবজি
  • বেদানা 
  • সাইট্রাস ফল
  • মিষ্টি কুমড়া
  • গাজর
  • দুধ ও দুগ্ধজাত খাবার

শীতকালে শিশুদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে দুধ, দই ও পনির খাওয়ানো যেতে পারে। হালকা গরম দুধ শীতকালে শরীরের জন্য আরামদায়ক এবং সহজে হজম হয়। 

এর পাশাপাশি আপনার বাচ্চাকে মিষ্টি দই বা গরম দুধের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খাওয়াতে পারেন। এছাড়াও অল্প পরিমাণে পনির শিশুদের জন্য প্রোটিন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণে সহায়ক।

শক্তি সরবরাহকারী শস্যজাতীয় খাবার

শীতের দিনে শক্তি সরবরাহের জন্য শস্যজাতীয় খাবার জরুরি। এ জাতীয় খাবার শিশুর শরীরে প্রয়োজনীয় ক্যালরি ও কার্বোহাইড্রেট যোগায়। শস্যজাতীয় খাবারগুলোর মধ্যে রয়েছেঃ 

  • খিচুড়ি
  • ওটমিল
  • নরম রুটি
  • চিড়া
  • শুকনো ফল ও বাদাম

শুকনো ফল এবং বাদাম শিশুরা সহজেই খেতে পারে, এবং এতে থাকে প্রয়োজনীয় ফ্যাট, যা শরীরকে শীতের সময় উষ্ণ রাখে। এই খাবারগুলোর মধ্যে রয়েছেঃ 

  • আমন্ড 
  • কাজু
  • কিশমিশ
  • খেজুর
  • চিয়া সিড
  • পর্যাপ্ত পানি ও গরম পানীয়

শীতকালে শিশুরা কম পানি পান করে, কিন্তু শরীরের সঠিক হাইড্রেশন বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই শিশুকে নিয়মিত পানি পান করানোর পাশাপাশি গরম পানিও দেওয়া যেতে পারে। এছাড়াও আপনার শিশুকে গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে দিতে পারেন। লেবুতে থাকা ভিটামিন সি শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

শীতকালে শিশুর রোগ প্রতিরোধে করণীয়

শীতকালে শিশুর সুরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেমনঃ 

ভ্যাকসিন ও নিয়মিত চিকিৎসা

শীতকালে ঠাণ্ডা, কাশি, এবং ফ্লু থেকে রক্ষা পেতে শিশুকে নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন দিন। এছাড়াও, প্রয়োজনীয় টিকা এবং ঋতু পরিবর্তনের সঙ্গে জড়িত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

হাত ধোয়ার অভ্যাস

শীতকালে শিশুকে বাইরে থেকে ঘরে আসার পর হাত-মুখ ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। এটি জীবাণু সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে এবং ঠাণ্ডা ও কাশির ঝুঁকি কমায়।

ঠাণ্ডা-কাশি হলে করণীয়

যদি শিশুর ঠাণ্ডা-কাশি হয় তবে প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে গরম পানির ভাপ দিতে পারেন। এছাড়াও, শিশুর শ্বাসকষ্ট হলে ডাক্তার দেখান এবং প্রয়োজনীয় পরামর্শ নিন।

বহিরাগতদের আসা কমানো

নবজাতকের আশেপাশের পরিবেশ সবসময় পরিষ্কার রাখুন। শিশুর সংস্পর্শে আসার আগে হাত ধুয়ে নেওয়া উচিত। এছাড়াও শীতকালে নবজাতকের সংস্পর্শে খুব বেশি মানুষকে আনা এড়িয়ে চলুন। এতে সংক্রমণের ঝুঁকি কমবে।

পর্যাপ্ত ঘুমানো

শিশুর পর্যাপ্ত ঘুম তার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বৃদ্ধি করে। কিন্তু শীতে ঠাণ্ডা আবহাওয়া ও শুষ্ক বাতাস শিশুর ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। তাই শিশুর পর্যাপ্ত ঘুমানো নিশ্চিত করতে উষ্ণ বিছানা প্রস্তুত করে তাকে আরামদায়ক পরিবেশের ব্যবস্থা করুন। 

উপসংহার

শীতকালে শিশুর সুরক্ষা ও সুস্থতার জন্য প্রতিদিনের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরে শীতকালে শিশুর যত্ন বিষয়ক টিপসগুলো অনুসরণ করলে আপনার শিশুকে শীতের ঠাণ্ডা আবহাওয়া থেকে রক্ষা করা এবং সুস্থ রাখা সহজ হবে। শিশুর সুস্থতা নিশ্চিত করতে ত্বকের যত্ন, সঠিক পোশাক নির্বাচন, খাদ্যাভ্যাস বজায় রাখা, এবং ঘরের পরিবেশ নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত।

বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন কিভাবে লিখবো

মাইক্রোসফট ওয়ার্ডের ১০০+ কিবোর্ড শর্টকাট টেকনিক!

আপনার বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন পত্র অনলাইনে খুজে থাকেন তাহলে আমাদের আজকের এই আর্টিকেল আপিনার জন্য। বড় বোনেত বিয়ে উপলক্ষে ছুটির জন্য কিভাবে আবেদন লিখবো এই নিয়ে আমাদের আজকের পোস্ট। আমাদের বড় বোনের বিয়ে উপলক্ষে আমাদের প্রতিষ্ঠান থেকে ছুটির জন্য আবেদন করতে হয়। কিন্তু ছুটির জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আমরা অনেকেই জানি না।

বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন কিভাবে লিখবো

আমাদের নিজের প্রতিষ্ঠান বা স্কুল-কলেজ থেকে বিভিন্ন কারণে ছুটির প্রয়োজন হয়ে থাকে। ছুটি নেওয়ার জন্য প্রতিষ্ঠানের নিকট ছুটির জন্য আবেদন করতে হয়। আমরা আজকে দেখব কিভাবে বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন করতে হয়। কিভাবে আবেদন পত্র লিখতে হয় বা আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন আমরা লিখে দিব আপনারা সেখান থেকে নিজেদের মতো করে লিখতে পারবেন। 

আমরা অনেকেই আছি যারা আবেদন কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে ভালোভাবে না জানার কারণে কোন কিছুর আবেদন করতে পারি না। আপনার যদি বড় বোনের বিয়ে উপলক্ষে আপনার ছুটির প্রয়োজন হয় তাহলে আপনার প্রতিষ্ঠান নিকট আপনাকে একটি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র আপনি যত গুছিয়ে লিখতে পারবেন আপনার ছুটি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তাহলে চলুন দেখে নেয়া যাক বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন কিভাবে লিখব সেই সম্পর্কে। 

আবেদনপত্র বা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে হলে দরখাস্ত লেখার নিয়ম, নমুনা ও উদাহরন ২০২৪ এই পোস্টটি দেখতে পারেন। এ পোস্টটি দেখলে আপনি খুব সহজে দরখাস্ত বা আবেদন পত্র লিখে ফেলতে পারবেন। আমরা এখানে আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। 

বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন

বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন করতে হয় প্রতিষ্ঠানের নিকট। আমরা এখন দেখব বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন কিভাবে লিখতে হয়। এই আবেদনপত্রে আপনারা আপনাদের মত করে নাম ঠিকানা গুলো পরিবর্তন করে নিবেন। আবেদন পত্রটি স্কুলে বা কলেজে জমা দেওয়ার পূর্বে অবশ্যই আপনার অভিভাবকের স্বাক্ষর নিবেন। তাহলে চলুন দেখিনি বড় বোনের বিয়ে উপলক্ষে কিভাবে আপনারা ছুটির জন্য আবেদন পত্র লিখবেন। আবেদন পত্রটি অবশ্যই এক পৃষ্ঠাই লিখে শেষ করবেন। 

০৭ নভেম্বর ২০২৪

বরাবর 

প্রধান শিক্ষক/শিক্ষিকা 

সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়

সীতাকুণ্ড, চট্টগ্রাম 

বিষয়ঃ বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন

জনাব/জনাবা,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আগামী ১০ই নভেম্বর ২০২৪ তারিখে আমার একমাত্র বড় বোনের বিবাহ সম্পূর্ণ হবে। বড় বোনের বিবাহ উপলক্ষে আমাকে বিভিন্ন কাজে উপস্থিত থাকতে হবে। ফলে আগামী ৮ নভেম্বর ২০২৪ থেকে ১২ই নভেম্বর ২০২৪ পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। 

অতএব জনাবে নিকট আকুল আবেদন এই যে, উক্ত ০৫ দিন আমার ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন। 

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী

হাসনাত রায়হান

শ্রেণিঃ ১০ম, শাখাঃ ক, রোলঃ ২০

তোমার বড় বোনের বিয়ে বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন

পরীক্ষা দেওয়ার সময় আমাদের প্রশ্নের মধ্যে আসতে পারে তোমার বড় বোনের বিয়ে, বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন পত্র লিখ। আমরা অনেক সময় এই দরখাস্ত বা আবেদন পত্রটি কোথাও খুঁজে পায় না। স্কুল বা কলেজের প্রশ্নে এ ধরনের প্রশ্ন আসলে আপনারা কিভাবে দরখাস্তটি লিখবেন আমরা এখন দেখে নিব। আমরা ইতিমধ্যে আপনাদের বলেছি আবেদনপত্র বা দরখাস্ত এক পৃষ্ঠার মধ্যে লিখতে হয়। তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন এই ধরনের কোন প্রশ্ন আসলে আপনারা খুব সহজে তা এখান থেকে লিখতে পারবেন। 

০৭ নভেম্বর ২০২৪

বরাবর 

প্রধান শিক্ষক/শিক্ষিকা 

সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়

সীতাকুণ্ড, চট্টগ্রাম

জনাব/জনাবা,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেনী, শাখা (ক) এর একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আগামী ১২ই নভেম্বর ২০২৪ তারিখে আমার একমাত্র বড় বোনের বিবাহ সম্পূর্ণ হবে। আমার একমাত্র বড় বোনের বিয়ে আমাদের বাড়িতেই সম্পূর্ণ হবে। বড় বোনের বিবাহ উপলক্ষে আমাকে বিভিন্ন কাজে উপস্থিত থাকতে হবে। যার ফলে আগামী ৯ নভেম্বর থেকে ১৩ ই নভেম্বর পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। 

অতএব জানাবেন নিকটা করা আবেদন এই যে, আমার বোনের বিয়ে উপলক্ষে উক্ত ৫ দিন ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন। 

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী

হাসনাত রায়হান

শ্রেণিঃ ১০ম, শাখাঃ খ, রোলঃ ২৪

রায়হান আইটির শেষ কথা 

প্রিয় রায়হান আইটির পাঠকবৃন্দ আশা করি বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন কিভাবে লিখবো এই বিষয়ে লেখা পোস্ট আপনাদের কাজে আসবে। অফিস কিংবা স্কুল ও কলেজ থেকে আমাদের বড় বোনের বিয়ের কারণে ছুটির প্রয়োজন হয়ে থাকে। বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন কিভাবে লিখতে হয় সে সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আবার বিভিন্ন পরিক্ষায় আসতে পারে তোমার বড় বোনের বিয়ে, বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন পত্র লিখ। আশা করি আপনারা এইখান থেকে প্রশ্নের উত্তর সুন্দর করে লিখতে পারবেন। আবেদনপত্র বা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে হলে দরখাস্ত লেখার নিয়ম, নমুনা ও উদাহরন ২০২৪ এই পোস্টটি দেখতে পারেন।

জেনে রাখুন মাইক্রোসফট ওয়ার্ডের ১০০+ কিবোর্ড শর্টকাট টেকনিক!

শীতে শিশুর যত্নে কার্যকরী কিছু টিপস

আমাদের দৈনন্দিন কাজে আমরা মাইক্রোসফট ব্যবহার করে থাকি। অফিসের হাজারো কাজ আমরা মাইক্রোসফট ব্যবহার করে সব কাজ সম্পন্ন করে থাকি। আবার অনেকে আছেন যারা নতুন করে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চাচ্ছেন। মাইক্রোসফট ওয়ার্ড এর কি বোর্ড শর্টকাট না জানার কারণে আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারি না। কিবোর্ড শর্টকাট না জানার কারণে আমাদেরকে ম্যানুয়ালি ভাবে কাজগুলো সম্পাদন করতে হয় যা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ হয়ে পড়ে। আমাদের আজকের এয়ারটেল আপনাদের জন্য নিয়ে এসেছি মাইক্রোসফট ওয়ার্ড এর ১০০ + কী-বোর্ড শর্টকাট টেকনিক।

জেনে রাখুন মাইক্রোসফট ওয়ার্ডের ১০০+ কিবোর্ড শর্টকাট টেকনিক!

অফিসের হাজারো কাজের ডকুমেন্টস বা রিপোর্ট তৈরি, একাডেমিক লাইফের প্রয়োজনীয় লেকচার শিট বা নোট তৈরি থেকে শুরু করে সিভি ও বায়োডাটা তৈরির কাজ এখন সহজেই করা যায় মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। এই কাজগুলো সম্বোধন করার জন্য আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ফাংশন জানার থাকা লাগে। মাইক্রোসফট ওয়ার্ড এর কীবোর্ড শর্টকাট জানা থাকলে আমরা তা খুব সহজে সম্পন্ন করতে পারি। 

আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডে ১০০+ কীবোর্ড শর্টকাট যা আপনার প্রতিদিনের কাজকে আরও সহজতর করে দেবে। যে কাজগুলো করতে আপনার ম্যানুয়ালি অনেক সময় নিত সেগুলো আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন করে ফেলতে পারবেন। আপনার মাইক্রোসফট ওয়ার্ডের জীবনকে সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি মাইক্রোসফট ওয়ার্ড এর ১০০+ কিবোর্ড শর্টকাট। তাহলে চলুন দেখে নেওয়া যায় মাইক্রোসফট ওয়ার্ডের ১০০+ কিবোর্ড শর্টকাট টেকনিক। 

microsoft important shortcut keys

মাইক্রোসফট ওয়ার্ড কীবোর্ড শর্টকাটের A to Z 

আমাদের কিবোর্ডের A to Z পর্যন্ত আমরা কিবোর্ড শর্টকাটের টেকনিক জেনে নিব। আমাদের আর্টিকেলের এই অংশে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাটের A to Z পর্যন্ত। এখানে আমরা ব্যবহার করব কম্পিউটার কিবোর্ডের Control Key (Ctrl) এর সাথে ইংরেজি A to Z বর্ণমালা। মাইক্রোসফট ওয়ার্ড এর কিবোর্ড শর্টকাট এর মধ্যে এগুলো খুব গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট। যখন আপনি একটি কাজ শুরু করবেন তখন এই কিবোর্ড শটকাট গুলো প্রতিনিয়ত আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু আপনাকে প্রত্যেকটা কাজের জন্য এই microsoft কিবোর্ড শর্টকাটগুলো জানার প্রয়োজন আছে তাই আমাদের এখান থেকে যত দ্রুত পারবেন তত দ্রুত শিখে ফেলুন। তাহলে চলুন দেখে নেয়া যাক মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট A to Z পর্যন্ত। 

শর্টকাট কাজ
Ctrl + A All Select
Ctrl + B Bold
Ctrl + C Copy
Ctrl + D Open Font preferences panel
Ctrl + E Center alignment
Ctrl + F Find Word
Ctrl + G Go to Command
Ctrl + H Replace
Ctrl + I Itali
Ctrl + J Justify
Ctrl + K Hyperlink
Ctrl + L Left align
Ctrl + M Indent the paragraph to right
Ctrl + N New File
Ctrl + O File Open
Ctrl + P Print
Ctrl + Q Remove paragraph formatting
Ctrl + R Right align
Ctrl + S Save
Ctrl + T Create a hanging indent
Ctrl + U Underline
Ctrl + V Paste
Ctrl + W Close File
Ctrl + X Cut
Ctrl + Y Redo
Ctrl + Z Undo

মাইক্রোসফট ওয়ার্ড কীবোর্ড শর্টকাটের F1 to F12 

একটি কম্পিউটারে ১২টি ফাংশন-কী রয়েছে। আমরা যারা নতুন কম্পিউটার ব্যবহার করি তারা অনেকেই ফাংশন-কী সম্পর্কে জানিনা। ফাংশন-কী হচ্ছে কম্পিউটারের উপরের সারিতে কাকা বারোটি Key কে বোঝায়। F1-F12 লেবেলযুক্ত, এই ফাংশন কী প্রিন্টিং বা ফাইল সংরক্ষণ করার জন্য শর্টকাট কাজ করে। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড এর কোন কাজ করতে যাব তখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড কি-বোর্ড শর্টকাট এর F1 to F12 পর্যন্ত কোনটার কি কাজ সেটা জানা অবশ্যই জরুরী। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা ইতিমধ্যেই খেয়াল করেছি যে আমাদের কি বোর্ডের উপরের সারিতে কয়েকটি কী (Key) থাকে যা আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড কি-বোর্ড শর্টকাটের F1 to F12 পর্যন্ত কোনটার কি কাজ সে সম্পর্কে ভালোভাবে জেনে নেব। 

শর্টকাট কাজ
F1 Help
Ctrl + F1 Ribbon Hide AND Unhide
Shift + F1 Review Text Formatting
F2 Rename
Ctrl + F2 Print Preview Page
Shift + F3 Uppercase & Lowercase
F4 Perform Last Action
Ctrl + F4 Close File
F5 Find, Replace, Go to Window Open
Ctrl + F6 File Change
F7 Spell Checker
Shift + F7 Thesaurus
F8 Extend Current Selection
Shift + F8 Shrink Surrent Selection
F9 Refresh
Ctrl + F9 Field characters insert করার জন্য { } ব্রাকেট 
F10 Show Key Tips
Shift+F10 মাউসের রাইট ক্লিকের কাজ করে
Ctrl + F12 Save As

মাইক্রোসফট ওয়ার্ডের বহুল ব্যবহৃত কিছু কিবোর্ড শর্টকাট 

আমরা যারা ডাটা এন্ট্রির কাজ করে থাকি তাদের অনেক সময় দ্রুত টাইপিং করতে হয়। দ্রুত টাইপিং করতে না পারার কারণে আমাদের কাজগুলো অনেক সময় লেগে যায় করতে। মাইক্রোসফট ওয়ার্ড এর বহুল ব্যবহৃত কিছু কিবোর্ড শর্টকাট আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো ব্যবহার করে আপনার ডাটা এন্টির কাজকে আরো সহজ করতে পারবেন। আমরা ম্যানুয়ালি কোন কিছু এড করার পরিবর্তে যদি কি বোর্ড সরকারের মাধ্যমে এড করার চেষ্টা করে তাহলে আমাদের কাজ আরও সহজ হয়ে যাবে। তাই যারা ডাটা এন্টির কাছে তাদের জন্য এই মাইক্রোসফট ওয়ার্ডের বহুর ব্যবহৃত কিছু কিবোর্ড শর্টকাট আপনাদের বেশ কাজে আসবে। তাহলে চলুন দেখে নেয়া যাক মাইক্রোসফারে কিছু বহুল ব্যবহৃত কিবোর্ড শর্টকাট। 

শর্টকাট কাজ
Ctrl + Shift + C Formate Copy
Ctrl + Shift + D Double Underline
Ctrl + Shift + H Text Formatting Hide
Ctrl + Shift + K All Text Capital letter
Ctrl + Shift + V Formate Past
Ctrl + Shift + W Without Space Underline
Page Up Scroll up
Ctrl + Page Up আগের পৃষ্ঠায় যাওয়া
Page Down Scroll down
Ctrl + Page Down পরের পৃষ্ঠায় যাওয়া
Ctrl + Home কারসারকে প্রথমে নিয়ে যায়
Ctrl + End কারসারকে লেখার শেষে নিয়ে যায়
Ctrl + Backspace বামদিক থেকে একটি শব্দ ডিলিট
Ctrl + Delete ডানদিক থেকে একটি শব্দ ডিলিট
Ctrl + Right Arrow Key পরের শব্দের শুরুতে যাওয়া
Ctrl + Left Arrow Key আগের শব্দের প্রথমে যাওয়া
Ctrl + Up Arrow Key লাইন ব্রেকের প্রথমে যাওয়া
Ctrl + Down Arrow Key লাইন ব্রেকের শেষে যাওয়া
Ctrl + = Subscript
Ctrl + Shift + = Superscript
Shift + Ctrl + End কারসর থেকে ডকুমেন্টের শেষ পর্যন্ত টেক্সট সিলেক্ট করে

মাইক্রোসফট ওয়ার্ড অ্যাডভান্স কীবোর্ড শর্টকাট

আমাদের পোস্টের অংশে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ড এডভান্স কিবোর্ড শর্টকাট। এই অ্যাডভান্স কি-বোর্ড শর্টকাটগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের তার সম্পন্ন করতে পারবেন। আমরা যে কাজগুলো ম্যানুয়ালি করতে করতে হাঁপিয়ে গেছি সে গাছগুলো আপনি খুব সহজে অ্যাডভান্স কি-বোর্ড শর্টকাট দিয়ে করে ফেলতে পারবেন। আপনার microsoft এর কাজগুলো আরো সহজ করার জন্য আমরা বেশ কিছু মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আমাদের পোস্টের অংশ আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাডভান্স কী-বোর্ড শর্টকাট সম্পর্কে আলোচনা করব। যেগুলা আপনার প্রতিদিনের কাজ করা সহজ করে দিবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক মাইক্রোসফট ওয়ার্ড এডভান্স কী-বোর্ড শর্টকাট গুলো সম্পর্কে।

শর্টকাট কাজ
Alt + Shift + R হেডার বা ফুটারের পূর্বের অংশ কপি
Alt + Ctrl + Z শেষ চারটি সংশোধনের স্থানে যাওয়া (সংশোধনের জায়গা খোজে বের করা)
Ctrl + Alt + V পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স প্রদর্শন
Ctrl + Shift + V শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য
Ctrl + F9 খালি ফিল্ড ইনসার্ট করার জন্য
Shift + Enter একটি প্যারাগ্রাফে একটি নতুন লাইন শুরু
Ctrl + Enter পেজ ব্রেক ইনসার্ট করার জন্য
Ctrl + Shift + Enter কলাম ব্রেক ইনসার্ট করার জন্য
Alt+Ctrl+Minus Sign একটি ড্যাশ ইনসার্ট করার জন্য
Ctrl+Minus Sign একটি ড্যাশ ইনসার্ট করার জন্য
Ctrl + Hyphen একটি অপশনাল হাইপেন ইনসার্ট করা
Ctrl + Shift + Hyphen নন ব্রেকিং হাইপেন ইনসার্ট করার জন্য
Ctrl + Shift + Spacebar নন ব্রেকিং স্পেস ইনসার্ট করার জন্য
Alt + Ctrl + C কপিরাইট প্রতীক ইনসার্ট করার জন্য
Alt + Ctrl + R রেজিষ্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট
Alt + Ctrl + T ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য
Alt + Ctrl + Full Stop Stop উপবৃত্ত ইনসার্ট করার জন্য
Shift + Right Arrow ডানদিক থেকে একটি লেটার নির্বাচিত
Shift + Left Arrow বামদিক থেকে একটি লেটার নির্বাচিত
Ctrl + Shift + RightArrow শব্দের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য
Ctrl + Shift + Left Arrow শব্দের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য
Shift + End লাইনের শেষে সিলেক্ট করার জন্য
Shift + Home লাইনের শুরুতে সিলেক্ট করার জন্য
Shift + Down Arrow নিচের একটি লাইন ও সিলেক্ট করা
Shift + Up Arrow উপরের একটি লাইন ও সিলেক্ট করা
Ctrl + Shift + Down Arrow প্যারেগ্রাফের শেষ পর্যন্ত সিলেক্ট করা
Ctrl + Shift + Up Arrow প্যারাগ্রাফের শুরু পর্যন্ত সিলেক্ট করা
Shift + Page Down স্ক্রীনের নিচে পরবর্তী স্ক্রীনে সিলেক্ট
Shift + Page Up স্ক্রীনের উপরে পূর্ববর্তী স্ক্রীনে সিলেক্ট
Ctrl + Shift+Home কোন ডকুমেন্টের একদম শুরুতে যাওয়া
Ctrl + Shift + End কোন ডকুমেন্টের একদম শেষে যাওয়া
Tab টেবিলের পরবর্তী সেল সিলেক্ট করার জন্য
Shift +Tab টেবিলের পূর্ববর্তী সেল সিলেক্ট করার জন্য
Shift + Alt + Page Down উপরের সেল থেকে পুরো কলাম সিলেক্ট
Shift + Alt + Page Up নিচের সেল থেকে পুরো কলাম সিলেক্ট
Ctrl+1 সিঙ্গেল লাইন স্পেসিং সেট করার জন্য
Ctrl + 2 ডাবল লাইন স্পেসিং সেট করার জন্য
Ctrl + 5 দেড় লাইন স্পেসিং সেট করার জন্য
Ctrl + 0 প্যারাগ্রাফ স্পেস দেওয়ার জন্য
Ctrl + Shift + M বামদিক থেকে প্যারাগ্রাফ ইনডেন্ট বাদ
Ctrl + Shift + T হ্যাংগিং ইনডেন্ট কমানোর জন্য
Alt + Shift + K মেইল মার্জ প্রদর্শনের জন্য
Alt + Shift + N ডকুমেন্ট মার্জড করার জন্য
Alt + Shift + M মার্জড ডকুমেন্ট প্রিন্ট করার জন্য
Alt + Shift + E মেইল মার্জড ডাটা ডকুমেন্ট এডিট করার
Alt + Shift + F একটি মার্জ ফিল্ড ইনসার্ট করার জন্য

রায়হান আইটির শেষ কথা 

আমরা যারা কম্পিউটার ডাটা এন্ট্রির কাজ থেকে শুরু করে অফিশিয়াল কোন কাজ করি তাহলে আমাদের কম্পিউটারের কিবোর্ড শর্টকাটগুলো জানা অনেক প্রয়োজন হয়ে পড়ে। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোন কাজ করেন তাহলে আপনি যদি ম্যানুয়ালি সেগুলো করতে চান তাহলে আপনার অনেক টাইম লাগবে। কিন্তু আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড শর্টকাট গুলো আপনার জানা থাকে তাহলে আপনি খুব সহজে এসে কাজগুলো কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। আমাদের আজকের এয়ারটেল আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ১০০ প্লাস কিবোর্ড শর্টকাট টেকনিক সম্পর্কে আলোচনা করেছি যেগুলো আপনার প্রতিদিনের কাজকে আরো সহজ করে দিবেন। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদের কে জানাতে পারেন।

এইচআইভি থেকে বাঁচার ২০ টি উপায় সম্পর্কে জেনে নিন

সিম্পল মেহেদী ডিজাইন

বর্তমান সময়ে এইচআইভি রোগ কম বেশি সবাই আক্রান্ত হচ্ছে। এইচআইভি একটি মারাত্মক রোগ। যা সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে। এইচআইভি থেকে বাঁচতে হলে আমাদের অনেক গুলো উপায় সম্পর্কে জানতে হবে। কারণ এইচআইভি এর ফলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ২০২৪

আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমাদের সাইটের নতুন আর্টিকেল। আমাদের আজকের আর্টিকেল হলো পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক। আমরা যারা নতুন বিদেশ যায় তাদের জন্য মেডিকেল রিপোর্ট টা অনেক প্রয়োজন। মেডিকেল রিপোর্ট ছাড়া আপনি বাহিরের দেশে যেতে পারবেন না। 

passport diye medical report check, পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক ২০২৪, পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কতদিন থাকে, UNFIT, গামাকা

বিদেশ যাওয়ার জন্য যে মেডিকেল টেস্ট করা হয়ে থাকে তার রিপোর্ট দুই ভাবে চেক করা যায়। প্রথমটি হলো,আপনি যে দেশে যাবেন সে দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আপনার মেডিকেল রিপোর্ট সম্পর্কে জানতে পারবেন এবং দ্বিতীয় টি হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের ওয়েবসাইট এর মাধ্যমে।

নিচে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার বিভিন্ন দেশের নিয়ম দেখানো হলো।

মেডিকেল রিপোর্ট কি?

কোন ব্যাক্তি দেশের বাহিরে যাওয়ার জন্য Physical Fitness বা স্বাস্থ্য পরীক্ষা, যেমনঃ- নাক, কান, গলা, দৃষ্টি শক্তি সহ শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কিত পরীক্ষার রিপোর্ট ইত্যাদি দিয়ে থাকে সেটি হচ্ছে মেডিকেল রিপোর্ট। মেডিকেল রিপোর্ট ছাড়া কোন ব্যাক্তি দেশের বাহিরে যেতে পারবে না। দেশের বাজিরে যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট করা অন্বক জরুরী।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক

দেশের বাহিরে যাওয়ার জন্য আমরা যে মেডিকেল টেস্ট গুলো করতে দিয়ে থাকি সেগুলো চেক করার প্রয়োজন হয়। কারণ মেডিকেল রিপোর্ট গুলো চেক না করে ভিসার জন্য আবেদন করা যাবে না। পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ-

  • প্রথমে এই লিংকে ক্লিক করুন এইখানে ক্লিক করুন
  • এরপর Medical Examinations > View Medical Reports এই লেখাতে ক্লিক করুন
  • এরপর By Passport Number সিলেক্ট করুন
  • Passport No দিন এবং  Nationality সিলেক্ট করুন
  • ক্যাপচা কোড দিয়ে  Check লেখাতে ক্লিক করুন
  • তাহলে দেখতে পারবেন আপনার মেডিকেল রিপোর্ট এর অবস্থা

আশা করি বুঝতে পেরেছে কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে হয়।

গামকা (GAMCA) মেডিকেল রিপোর্ট চেক

এখন আমরা দেখবো কীভাবে গামাকা মেডিকেল রিপোর্ট চেক করতে হয়। এই পদ্ধতি ব্যবহার করে আপনি মধ্যপ্রাচ্যের ৬টি দেশ যেমনঃ- বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও আরব আমিরাতে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট রিপোর্ট চেক করতে পারবেন। যেভাবে গামাকা মেডিকেল রিপোর্ট চেক করবেন

  • প্রথমে এই লিংকে ক্লিক করুন এইখানে ক্লিক করুন
  • এরপর Medical Examinations > View Medical Reports এই লেখাতে ক্লিক করুন
  • এরপর  Wafid Slip Number সিলেক্ট করুন
  • এরপর GCC Slip Number সিলেক্ট করুন
  • এরপর আপনার GCC Slip Number দিন খালি ঘরে
  • ক্যাপচা কোড দিয়ে Check লেখাতে ক্লিক করুন
  • তাহলে দেখতে পারবেন আপনার মেডিকেল রিপোর্ট এর অবস্থা

আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি গামাকা মেডিকেল রিপোর্ট চেক করবেন। 

মেডিকেল রিপোর্ট চেক সৌদি আরব

এখন আমরা দেখবো কীভাবে সৌদি আরবের জন্য মেডিকেল রিপোর্ট চেক করবেন। সৌদি আরবে গামাকা মেডিকেল রিপোর্ট চেক করে থাকে। সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন। 

  • প্রথমে এই লিংকে ক্লিক করুন এইখানে ক্লিক করুন
  • এরপর Medical Examinations > View Medical Reports এই লেখাতে ক্লিক করুন
  • এরপর  Wafid Slip Number সিলেক্ট করুন
  • এরপর GCC Slip Number সিলেক্ট করুন
  • এরপর আপনার GCC Slip Number দিন খালি ঘরে
  • ক্যাপচা কোড দিয়ে Check লেখাতে ক্লিক করুন
  • তাহলে দেখতে পারবেন আপনার মেডিকেল রিপোর্ট এর অবস্থা

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক

এই পর্যায়ে আমরা দেখবো কীভাবে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে হয়। মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসুরণ করুনঃ-

  • প্রথমে ভিজিট করুন এইখানে ক্লিক করুন
  • এরপর আপনার পাসপোর্ট নাম্বার দিন
  • এরপর Citizen Country সিলেক্ট করুন
  • এরপর ডানপাশের Search বাটনে ক্লিক করুন
  • তাহলে নিচের আপনার মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন

মেডিকেল রিপোর্ট চেক করার বিকল্প পদ্ধতি

মেডিকের রিপোর্ট চেক করার বিকল্প একটি পদ্ধতি হলো, আপনি যে মেডিকেল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল রিপোর্ট এর জন্য দিয়েছেন সেই সেন্টারের ওয়েবসাইটে Test Report চেক করার অপশন পেয়ে যাবেন। তাদের ওয়েবসাইট থেকে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য Passport Number অথবা Slip Number দিতে হবে। যদি সে মেডিকেল বা ডায়াগনস্টিক সেন্টার এর কোন ওয়েবসাইট না থাকে তাহলে কতৃপক্ষের সাথে যোগাযোগ করুন।

মেডিকেল রিপোর্টে UNFIT কেন হয়

আপনার শরীরে যদি কোন রকমের রোগ ব্যাধী থেকে থাকে তাহলে মেডিকেল রিপোর্টে UNFIT লেখা চলে আসবে। যে যে সমস্যার জন্য মেডিকেল রিপোর্টে UNFIT লেখা হয়ে থাকে সেগুলো হলোঃ

  • হেপাটািইটিস বি
  • HIV (এইচ-আইভি)
  • Corona Positive
  • চর্মরোগ
  • জন্ডিস
  • হৃদরোগ
  • শ্বাসকষ্ট বা হাঁপানি
  • গর্ভবতী মহিলা
  • শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোন ত্রুটি ইত্যাদি

FAQs প্রশ্ন

মেডিকেল রিপোর্ট কি? 

কোন ব্যাক্তি দেশের বাহিরে যাওয়ার জন্য hysical Fitness বা স্বাস্থ্য পরীক্ষা, যেমনঃ- নাক, কান, গলা, দৃষ্টি শক্তি সহ শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কিত পরীক্ষার রিপোর্ট ইত্যাদি দিয়ে থাকে সেটি হচ্ছে মেডিকেল রিপোর্ট। মেডিকেল রিপোর্ট ছাড়া কোন ব্যাক্তি দেশের বাহিরে যেতে পারবে না। দেশের বাজিরে যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট করা অন্বক জরুরী।

মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করা যায়?

এই বিষয়ে আমরা উপরে আলোচনা করেছি। বিস্তারিত ভাবে পড়লে বুঝতে পাবেন। মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করার বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন।

মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কতদিন থাকে?

৩ মাস বা ৯০ দিন

আমাদের  শেষ কথা

আমাদের আজকের আর্টিকেলের বিষয় ছিলো পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক হরার নিয়ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে হয়। আপনাদের যদি এই বিষয়ে কোন মতামত বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের সঠিক তথ্য দিয়ে বিস্তারিত ভাবে জানানোর চেষ্টা করবো।